সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দুর্ঘটনা

আর্জেন্টিনা সমর্থকদের হামলায়
হাসপাতালে সৌদি সমর্থক

প্রকাশক by প্রকাশক
November 27, 2022
in দুর্ঘটনা, বিনোদন
0
আর্জেন্টিনা সমর্থকদের হামলায়হাসপাতালে সৌদি সমর্থক
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার:

ফুটবল বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করায় কাল হলো শিক্ষার্থী আবু সাঈদের।
শনিবার রাতে আর্জেন্টিনার সমর্থকরা তাকে ছাত্রাবাসে ঢুকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। এইচএসসি পরীক্ষার্থী আহত আবু সাঈদ (১৯) হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু সাঈদ রোববার সকালে অভিযোগ করেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদি আরবের সমর্থন করেছিলেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখার সময় তিনি উল্লাসও করেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হন এলাকার আর্জেটিনার সমর্থকরা। এরপর থেকেই আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে থাকেন। তিনি আরো জানান, বেশ কয়েকবার আর্জেটিনার সমর্থকরা তাকে খুজতে ছাত্রাবাসেও এসেছিলেন। কিন্তু গ্রামের বাড়িতে থাকায় তাকে না পেয়ে ফিরে যান। শনিবার রাত ৯টার দিকে আর্জেটিনার সমর্থকরা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে বের হওয়া মাত্রই তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আমাকে জখম করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তাকে মারধর করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি সাপোর্ট করায় কে বা কারা আবু সাঈদ নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

Previous Post

রাজশাহীতে বিএমএসএস’ র বিভাগীয় সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত

Next Post

চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশক

প্রকাশক

Next Post
চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি:জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা
    অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর
    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ