সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল

যুব গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয়

প্রকাশক by প্রকাশক
October 23, 2025
in আন্তর্জাতিক, জাতীয়, দেশ, ফিচার, বিনোদন
0
ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ইতিহাস গড়লো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল: এশিয়ান যুব গেমসে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জয়

আন্তর্জাতিক ডেক্স:বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করে তারা দেশের জন্য দ্বিতীয় পদক এনে দিলো। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক জিতে ইতিহাস গড়েছিল। এবার বালক দলের সাফল্যে গেমসে এখন পর্যন্ত মোট দুটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ।

ঈসা স্পোর্টস সিটিতে তাদের শেষ ম্যাচে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। বাংলাদেশ দলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর, তারা দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।

এশিয়ান যুব গেমসের আগের দুটি আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডি ডিসিপ্লিনের হাত ধরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ব্রোঞ্জ পদক জয় করে তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করল।

Previous Post

বাঘায় ৩১ দফা বাস্তবায়ন ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

Next Post

দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ

প্রকাশক

প্রকাশক

Next Post
দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ

দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮৬ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও হাইড্রোলিক হর্ন জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ