সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home প্রযুক্তি

এনার্জি গ্লোব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

প্রকাশক by প্রকাশক
February 12, 2024
in প্রযুক্তি, ফিচার
0
এনার্জি গ্লোব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এনার্জি গ্লোব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

অনলাইন ডেক্স :

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ বিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। স্বাশ্রয়ী শক্তি, স্থায়িত্ব এবং নবায়নযোগ্য উৎসের ওপর নির্ভরশীল প্রকল্পগুলোকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়। এনার্জি গ্লোব ফাউন্ডেশন, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং অস্ট্রিয়ান ফেডারেল ইকোনমিক চেম্বারসহ বিভিন্ন সংস্থার একটি প্যানেল এই পুরস্কারটি প্রদান করে।

 

ইয়ানচেং লো-কার্বন অ্যান্ড স্মার্ট এনার্জি ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পের জন্য হুয়াওয়েকে এই পুরস্কার দেয়া হয়েছে। হুয়াওয়ে এবং ইয়ানচেং পাওয়ার সাপ্লাই কোম্পানি অফ স্টেট গ্রিড জিয়াংসু এই প্রকল্প যৌথভাবে তৈরি করেছে।

 

সারা বিশ্বের ১৮০টি দেশ থেকে দুই হাজারেরও বেশি প্রকল্পের মধ্যে এই প্রকল্পকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। নেট-জিরো কার্বন ইন্টেলিজেন্ট ক্যাম্পাস প্রকল্প নামে পরিচিত এই প্রকল্পটি পঁচাশি শতাংশ নবায়নযোগ্য শক্তি উৎপন্ন করতে সক্ষম। প্রচলিত থার্মাল প্রকল্পের সমতুল্য বিদ্যুৎ উৎপাদন করলে এটি বছরে ত্রিশ লক্ষ কিলোওয়াট-ঘন্টা  শক্তি সংরক্ষণ করে এবং পাঁচ হাজার ছয়শ টন কার্বন নির্গমন হ্রাস করে।

 

এই পুরস্কারের পাশাপাশি হুয়াওয়ে প্রকল্পটির জন্য ওয়ার্ল্ড সামিট ইনফরমেশন সোসাইটি ২০২২-এর চ্যাম্পিয়নের পুরস্কারও অর্জন করেছে। প্রকল্পটির পাঁচটি মূল ভিত্তি রয়েছে – নেট-জিরো কার্বন শক্তি সরবরাহ, বহুমাত্রিক শক্তির সমন্বয়, সর্বোচ্চ শক্তি ব্যবহারের দক্ষতা, ডিজিটাল সক্ষমতা এবং বহুদেশীয় উদ্ভাবন। নবায়নযোগ্য শক্তি, কেন্দ্রীভূত এবং ডিজিটাল সরবরাহ ব্যবস্থা, হাইড্রোজেন এবং শক্তি সঞ্চয় ব্যবস্থা এই প্রকল্পের উদ্ভাবনী প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।

 

শক্তি উৎপাদন, কার্বন নিঃসরণ রোধ এবং ডিজিটাল ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস ও ক্লাউড কম্পিউটিং ব্যবহারের মাধ্যমে হুয়াওয়ে একটি ত্রি-মাত্রিক ব্যবস্থা তৈরি করেছে, যা টেকসই এবং কার্যকর প্রমাণিত হয়েছে।

 

প্রকল্পটি টিথ্রি ট্রান্সফরমেশন মডেল ও নেট-জিরো কার্বন ইন্টেলিজেন্ট এনার্জি সিস্টেম প্রয়োগ করেছে। কার্বন ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি ও কার্বন-নিরপেক্ষ হওয়ার লক্ষ্য অর্জনে বিভিন্ন দেশকে এই ধরণের প্রযুক্তি সহযোগিতা করবে।

Previous Post

বেনাপোলে হেরোইনসহ ব্যবসায়ী আটক-১

Next Post

বাংলাদেশের বাজারে রিয়েলমির সি৬৭ স্মার্টফোন, চলছে ফ্ল্যাশ সেল অফার  

প্রকাশক

প্রকাশক

Next Post
বাংলাদেশের বাজারে রিয়েলমির সি৬৭ স্মার্টফোন, চলছে ফ্ল্যাশ সেল অফার   

বাংলাদেশের বাজারে রিয়েলমির সি৬৭ স্মার্টফোন, চলছে ফ্ল্যাশ সেল অফার  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ