সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ইসলাম কথা

ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
October 19, 2024
in ইসলাম কথা
0
ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা

আলী আহসান রবি,স্পেশাল করেসপন্ডেন্ট:
১৯ অক্টোবর, ২০২৪

রামু(কক্সবাজার), শুক্রবার, (১৮ অক্টোবর ২০২৪): ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওলামায়ে কেরাম জাতির সম্পদ। একেকজন আলেম আলোর মিনারস্বরূপ।

আজ সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় সম্পর্ক আছে। একারণে আলেমসমাজ হচ্ছে গণশক্তির প্রতিভূ। এই শক্তিকে  মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। তিনি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় হতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ওস্তাদের খেদমতের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ওস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই ওস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা কিংবা  প্রতিভা হলো আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়।

মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, তোমাদের দৃষ্টিকে প্রসারিত করতে হবে, অন্তরকে বড় করতে হবে। পৃথিবীটা সংকীর্ণ মনে করলে চলবে না, পৃথিবী অনেক বড়। নদীর দেখা পেলে সাগরকে অনুসন্ধান করতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে এ সভায় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব(উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদ, হাফেজ আবদুল হক, মাওলানা সিরাজুল ইসলাম শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা রামু সরকারি কলেজ মসজিদ নির্মাণ  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Previous Post

সারিয়াকান্দিতে রোপা আউশ ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

Next Post

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক সমাজের সহযোগিতা অপরিহার্য-পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক সমাজের সহযোগিতা অপরিহার্য-পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিক সমাজের সহযোগিতা অপরিহার্য-পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য: শারমীন এস মুরশিদ
    নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব [আরও বিস্তারিত পড়ুন]
  • কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা
    কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম [আরও বিস্তারিত পড়ুন]
  • হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর বিদায়..
    হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না নুরুজ্জামান লিটন….
    নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না [আরও বিস্তারিত পড়ুন]
  • বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
    বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ