সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কাপ্তাইয়ে আগুনে ৮টি দোকান ১টি অটোরিকশা  পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশক by প্রকাশক
October 10, 2024
in সারাবাংলা
0
কাপ্তাইয়ে আগুনে ৮টি দোকান ১টি অটোরিকশা  পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

কাপ্তাইয়ে আগুনে ৮টি দোকান ১টি অটোরিকশা  পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

রিপন মারমা রাঙ্গামামাটি:
দিনের ব্যস্ততা শেষে  রাতে  ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াভহ আগুনে পুড়েছে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা  বড়ইছড়ি সদরে ৮ টি ব্যবসায় প্রতিষ্ঠান ও ১ টি অটোরিকশা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর পৌনে ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাত্রে আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে
একটি অটোরিকশাসহ ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
এদিকে আগুন লাগার সংবাদ পাওয়ার পর পরই ভোর ৪  টার দিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এবং   কাপ্তাই থানার ওসি মো মাসুদ এর নেতৃত্বে থানায় অবস্থানরত সকল অফিসার এবং  পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান    
এবং কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন।
এরপরই ভোর সাড়ে ৪ টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো শাহাদাত হোসেন এর নেতৃত্বে  ফায়ার সার্ভিসের  ১টা ইউনিট ২টি গাড়ি এবং ১৫ জন সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায়  ১ঘন্টা চেষ্টায় সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণ সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যে সব ব্যবসায় প্রতিষ্ঠান আগুনে পুড়েছে, মো: তাহেদুল ইসলামের  শরীফ ফার্মেসী,  সুলতান মাহমুদের গাড়ির ওয়ার্কশপ ও চাকার দোকান,  আব্দুর রহিমের চা দোকান, মোস্তাফিজুর রহমান মুন্নার এম কে কে এন্টারপ্রাইজ(কম্পিউটার দোকান), মো: ইব্রাহিম এর উর্মী টেইলার্স, আব্দুর রহমান এর 
রহমান কম্পিউটার, সাদ্দাম হোসেন এর সাদ্দাম স্টোর(মুদি দোকান) এবং  মো: রানার, রানা ফার্নিচার দোকান । এছাড়া  দোকানের সামনে পার্কিংরত অবস্থায় থাকায় রাইখালী নিবাসী অনুতোষ দে, এর  একটা সিএনজি পুড়ে  ভস্মীভূত হয়।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন,মাদ্রাসা স্কুলে শিক্ষক আব্দুল কাদের।তার নিজের একটি দোকান পুড়ে ছাই হয়েছে তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে শুরুতে
আমরা পুলিশ,বিজিবিসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে আসি পরে ফায়ার সার্ভিসকে খবর দিই এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।পুড়ে যাওয়া 
দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।
 
Previous Post

লিবিয়ার ত্রিপলী ও তার পার্শ্ববর্তী অঞ্চল হতে ১৫০ জন স্বেচ্ছায় দেশে ফেরত

Next Post

সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশক

প্রকাশক

Next Post
সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সকল সনাতন ধর্মাবলম্বীকে স্বতঃস্ফূর্তভাবে দুর্গাপূজা উদযাপনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ