সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home চট্টগ্রাম

কাপ্তাইয়ে বছর বিদায়-বরণে মুখরিত,পর্যটনে নতুন হাওয়া

প্রকাশক by প্রকাশক
January 1, 2025
in চট্টগ্রাম, দেশ, ফিচার
0
কাপ্তাইয়ে বছর বিদায়-বরণে মুখরিত,পর্যটনে নতুন হাওয়া
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
কাপ্তাইয়ে বছর বিদায়-বরণে মুখরিত,পর্যটনে নতুন হাওয়া
রিপন মারমা রাঙ্গামাটি,
জুলাই – আগস্টের ধাক্কা সামলিয়ে  বছরের শেষ দিন এবং নতুন ইংরেজি  নববর্ষকে বরণ উপলক্ষে  পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙ্গামাটির রূপসী কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।
 
গতকাল মঙ্গলবার(৩১ ডিসেম্বর)  এবং বুধবার(১ জানুয়ারি)    কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। বলতে গেলে বছরের শেষ দিনে  কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটেছে।
 
সরেজমিনে মঙ্গলবার  বিকেল  ৩ টায় গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সাথে কথা হয়। তিনি বলেন, আমরা স্কুলের শিক্ষকরা এবং তাঁদের পরিবার মিলে কাপ্তাইয়ের বিভিন্ন স্পটে বেড়াতে এসেছি। আসলে কাপ্তাই খুবই সুন্দর জায়গা। এখানে প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে। 
 
এদিকে এদিন বিকেল ৪ টায়  কাপ্তাই নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইসে গিয়ে দেখা যায় এখানেও অসংখ্য পর্যটক। এসময় চট্টগ্রাম মহানগর এলাকার আগ্রাবাদ হতে বেড়াতে আসা ব্যবসায়ী দম্পতি ইকবাল -নুসরাত  বলেন, এইবার বছরের শেষ দিনে পরিবার পরিজন নিয়ে আমরা  কাপ্তাইয়ের লেক প্যারাডাইসে   ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে আমাদের। 
অন্যদিকে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজে গিয়ে দেখা যায়, এখানেও পর্যটকদের উপচে পড়া ভীড়। এসময় পরিবার নিয়ে ঘুরতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। এসময় তিনি বলেন,  প্রকৃতি তাঁর আপন মাধুরি দিয়ে সাজিয়েছে কাপ্তাইকে। কাপ্তাইয়ের সবুজ  পাহাড়, অনিন্দ্য সুন্দর কাপ্তাই লেক, লুসাই কন্যা কর্ণফুলির অপরুপ সৌন্দর্য আমাদের হৃদয়কে প্রফুল্লিত করেছে। 
নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর ম্যানেজার মাসুদ তালুকদার বলেন,  গত সপ্তাহ হতে আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের পড হাউজ গুলো কোন খালি নেই৷ বছরের শেষ দিনে প্রচুর পর্যটক এসেছে কাপ্তাইয়ে।
কাপ্তাই বনশ্রী পর্যটন কমপ্লেক্সের পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন,  সংকট কাটিয়ে কাপ্তাই পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াচ্ছে। 
এ ছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র  , লেকশোর,   লেকভিউ, রিভার ভিউ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বছরের শেষ দিন এবং নতুন বছরের শুরুতে প্রচুর পর্যটকের দেখা মিলেছে। 
Previous Post

প্রধান উপদেষ্টা কার্টারকে শ্রদ্ধা জানিয়েছেন

Next Post

পটুয়াখালীতে চেতনানাশক খাইয়ে টাকাসহ স্বর্ণালংকার লুট, গুরুতর অসুস্থ

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে চেতনানাশক খাইয়ে টাকাসহ স্বর্ণালংকার লুট, গুরুতর অসুস্থ

পটুয়াখালীতে চেতনানাশক খাইয়ে টাকাসহ স্বর্ণালংকার লুট, গুরুতর অসুস্থ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ