সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

কালীগঞ্জে পরের জমিতে নির্মিত প্রতিবন্ধীর ঘরবাড়ী পুড়ে ছাই

প্রকাশক by প্রকাশক
October 21, 2022
in দেশ, ফিচার
0
কালীগঞ্জে পরের জমিতে নির্মিত প্রতিবন্ধীর ঘরবাড়ী পুড়ে ছাই
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার আনন্দবাগ গ্রামের আহাদ আলী একজন শারীরিক ও বাকপ্রতিবন্ধি। তিনি কোন কাজ করতে পারেন না। স্ত্রী সাজেদা ও ৩ সন্তান মিলে ৫ সদস্যের সংসার তাদের। নিজেদের কোন জায়গা জমি নেই। তাদের অসহায় জীবনের অবস্থা দেখে গ্রামের তৌফিকুল ইসলাম টুকু নামের একব্যক্তি নিজ জমিতে আপাতত অস্থায়ী ঝুঁপড়ি ঘর নির্মানের মাধ্যমে মাথা গোজার সুযোগ দিয়েছেন ।

সেখানে অন্যদের দেয়া নানা ধরনের আর্থিক সহযোগীতায় হাজারো কষ্টে তিলে তিলে ঝুঁপড়ি ঘর নির্মানের মাধ্যমে বসবাস করছিলেন সাজেদারা। কিন্ত বৃহস্পতিবার দুপুরে আগুন লেগে তাদের সে থাকার ঘরবাড়ি ও যাবতীয় জিনিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন ছোট ছোট ৩ টি সন্তান নিয়ে কোথায় থাকবেন এমন আহাজারিতে বাতাস ভারি করছেন অসহায় সাজেদা বেগম। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার আনন্দবাগ গ্রামে।

স্থানীয়রা জানান, সাজেদা পরের বাসার কাজে গিয়েছিলেন। দুপুর ১ টার দিকে বাড়িতে কেউ ছিলনা। পাশেই তার ছোট ছেলে সাইফুল খেলা করছিলো। হঠাৎ সে আগুন আগুন বলে চিৎকার দিলে লোকজন দৌড়ে এসে দেখে সাজেদাদের ঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। এরপর গ্রামবাসী নেভানোর চেষ্টা করলেও মুহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। যা অত্যন্ত কষ্টদায়ক।

সাজেদা বেগম জানান, মানুষের বাড়ি বাড়িতে কাজ করে যে খাবার পান তা পরিবারের সদস্যরা ভাগাভাগি করে খেয়ে কোন রকমে জীবন বাঁচে তাদের। এর মধ্যদিয়ে তিলে তিলে জমানো অর্থ ও গ্রামবাসীর দেয়া সাহায্যে অপরের জমিতে কোন রকমে থাকার মত ঘর করেছেন। সেই মাথা গোজার ঘরটি সকলের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আবার আগের মত খোলা আকাশের নিচে ছোট ছোট সন্তানদের নিয়ে থাকতে হবে বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ওই গ্রামের বাসিন্দা শিমুল হোসেন জানান, সাজেদার স্বামী শারীরিক ও বাক প্রতিবন্ধী। তিনি কোন কাজ করতে পারেন না। তার স্ত্রীর রোজগারে তাদের জীবন চলে। রোজগার নেই ফলে পরিবারটি তাদের গ্রামের মধ্যে সবচেয়ে অভাবি ও চরম অসহায়। সাজেদা বেগম পরের বাড়িতে কাজ করে যা পান তাই তাদের জীবন বাঁচানোর একমাত্র সম্বল। ফলে কাজ না থাকলে প্রায়ই তাদের অনাহারে অর্ধাহারে থাকতে হয়। এতো কষ্টের মধ্যেও গ্রামের মানুষের সাহায্যের ওপর ভর করে ঝুঁপড়ি ঘর বেধে থাকার সুযোগ করেছিলেন। কিন্ত আগুনে পুড়ে তাদের সব সম্বল শেষ হয়ে গেছে। এখন তাদের ঘর ও মালামাল পুড়ে যাওয়ার ক্ষতিতে শিশুদের আহাজারি দেখলে কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না।

কালীগঞ্জ পৌরসভা ওযার্ডের কাউন্সিলর রুবেল হোসেন জানান, আমি শুনেছি প্রতিবন্ধী আহাদ আলীর ঘর পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। তিনি বলেন, এমনিতেই তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করে থাকে। তারপর আবার এমন ক্ষতি হয়ে গেলো। এখন অন্যের সাহায্য ছাড়াও তাদের উপায় নেই। তিনি সাধ্যমত সাহায্য করবেন। তাদের ঘরের সবকিছু পুড়ে গেছে বিষয়টি সত্যিই দুঃখজনক।

Previous Post

ঝিনাইদহ আদালতে ইবি শিক্ষার্থীর ইসলাম গ্রহণ

Next Post

তিন হাজার ড্রাগন ফলের গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রকাশক

প্রকাশক

Next Post
তিন হাজার ড্রাগন ফলের গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

তিন হাজার ড্রাগন ফলের গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি
    আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি [আরও বিস্তারিত পড়ুন]
  • ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়-ভূমি প্রতিমন্ত্রী
    ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি [আরও বিস্তারিত পড়ুন]
  • রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
    রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য [আরও বিস্তারিত পড়ুন]
  • বাকুতে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে UN-Habitat-এর নির্বাহী পরিচালকের বৈঠক অনুষ্ঠিত
    বাকুতে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে UN-Habitat-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও [আরও বিস্তারিত পড়ুন]
  • ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
    ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ