সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কুমিল্লায় ধানক্ষেত থেকে ১জনের মরদেহ উদ্ধার

প্রকাশক by প্রকাশক
January 19, 2023
in ক্রাইম
0
কুমিল্লায় ধানক্ষেত থেকে ১জনের মরদেহ উদ্ধার
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:

কুমিল্লার চৌদ্দগ্রামে মো. রাশেদ (১৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার শামুকসার এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মশিউর রহমানের ছেলে।

তথ্যটি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটার সময় স্থানীয় লোকজন উজিরপুর ইউনিয়নের শামুকসার নামক স্থানে রাস্তার পাশের ধানক্ষেতে অজ্ঞাতনামা একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর

দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের পেটে একটি গভীর ক্ষত রয়েছে। ধানক্ষেতের পাশেই পড়েছিল তার অটোরিক্সাটি। নিহতের স্বজনদের সহায়তায় লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, রাশেদ গত বুধবার সকালে প্রতিদিনের মতো অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে ঐদিন রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাশেদের বাবা মশিউর রহমান বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হারানো ডায়েরি করেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।’

নিহত রাশেদের বাবা মশিউর রহমান বলেন, ‘রাশেদ প্রতিদিনের মতো গত বুধবার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় আমরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে আজ দুপুরে থানায় একটি নিখোঁজ ডায়েরি করি।

বিকালে অজ্ঞাত একটি লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে দেখি এটি আমার ছেলে রাশেদেরই লাশ। তাকে কে বা কাহারা হত্যা করেছে আমি কিছুই বলতে পারছিনা। আমি আমার ছেলে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে রাশেদের মর্মান্তিক এ মৃত্যুর সংবাদে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের বাড়িতে বইছে শোকের মাতম। পিতা-মাতাসহ স্বজনদের গগনবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে।

Previous Post

নাটোরে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, তুহিন আলী আটক

Next Post

মাধবদীতে ভাইস চ্যান্সেলর এর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

প্রকাশক

প্রকাশক

Next Post
মাধবদীতে ভাইস চ্যান্সেলর এর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

মাধবদীতে ভাইস চ্যান্সেলর এর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ