সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশক by প্রকাশক
September 14, 2024
in ক্রাইম
0
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 
 
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মহিপুর পুলিশ।
 
শনিবার(১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ।
 
মহিপুর থানা–পুলিশ এবং হোটেল সূত্র জানান, গতকাল শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতু সহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে। সন্ধ্যায় তাঁরা কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া হোটেল নিউ সী- বীচ ইন হোটেলের ৫০১ নম্বর কক্ষ (সুইট রুম) ভাড়া নেন। গতকাল রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল।
 
এরপর আজ দুপুরে কোন সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ কে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ এসে হোটেলটির যে কক্ষে ওই তরুণী অবস্থান করছিলেন, সেটির দরজার সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ জানায়, যশোর জেলার চোকদাপ পাড়া থানার বেজপাড়া গ্রামে আফরোজা আক্তার রিতুর বাড়ি। হোটেলের রেকর্ড বইয়ে তাঁর স্বামীর নাম লেখা ছিল ইছা মীর। তবে দুর্ঘটনার সময় তার অপর সঙ্গীরা অন্য রুমে ছিল বলে দাবি তাদের।
 
এ বিষয় হোটেল নিউ সী-বীচ ইন এর ম্যানেজার রুমান মৃধা বলেন,গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী ডাইরী করে তাদের কাছে রুম ভাড়া দেয়া হয়েছে। গতকাল থেকে তাদের কোন আচার-আচরণও খারাপ দেখিনি। আজ দুপুরে হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ। রুমের সামনে তরুনীর সাথে থাকা তিনজন বসে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে।
 
তিনি আরো বলেন, এসময় আফরোজা আক্তার রিতুর সাথে থাকা বাকিরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মচারীরা তাদের কে আটকে রাখে। 
 
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ওই তরুণী যে কক্ষে ছিলেন, সেটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। এ সময় তাঁরা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি।
 
পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করে হয়। ময়না তদন্তের জন্য লাশটি পটুয়াখালী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে ওই তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। 
Previous Post

রামপালের ফয়লাহাটে জামায়াতের সিরাত মাহফিল

Next Post

সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী

প্রকাশক

প্রকাশক

Next Post
সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী

সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ সকল সরকার : মোমিন মেহেদী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব
    সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ