সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

কুয়াকাটায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণে হারিয়ে যাচ্ছে কৃষি ও সমতল ভূমি

নিরব ভূমি প্রশাসন-----

প্রকাশক by প্রকাশক
July 12, 2024
in দেশ
0
কুয়াকাটায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণে হারিয়ে যাচ্ছে কৃষি ও সমতল ভূমি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
নিরব ভূমি প্রশাসন-

কুয়াকাটায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণে হারিয়ে যাচ্ছে কৃষি ও সমতল ভূমি

নিজস্ব প্রতিবেদক:

পর্যটন নগরী কুয়াকাটায় অবকাঠামোগত উন্নয়ন, হাউজিং কোম্পানীসহ পর্যটনমুখী বিনিয়োগকারীদের ক্রয়কৃত জমি ভরাটে বালু মাটির চাহিদা বেড়েছে কয়েকগুন। এসব বিনিয়োগকারীদের নিচু জমি উচু করণ, পৌর এলাকার সড়ক ও আবাসিক হোটেল মোটেল নির্মাণে বালুর ব্যবহার বেড়েছে। এসব বালুর চাহিদা পুরণ করতে গিয়ে পৌর এলাকার সমতল ও কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে বিক্রি করছে জমির মালিকরা। অভিযোগ রয়েছে ড্্েরজার দিয়ে বালু উত্তোলনের ফলে পাশর্^বর্তী কৃষি ও সমতল জমির মাটি ভেঙ্গে পরছে। এতে কৃষি ও সমতল জমি হারিয়ে কুয়াকাটা পৌর এলাকা দিঘির শহরে পরিনত হচ্ছে। জমির ভারসাম্য হারিয়ে পরিবেশের উপর মারাক্তক প্রভাব পরছে এমন দাবী পর্যটন প্রেমীদের। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ নিষিদ্ধ থাকলেও কুয়াকাটা পৌর এলাকার চিত্র ভিন্ন। স্থানীয়দের দাবী বালু উত্তোলনের কারণে কুয়াকাটা পৌর এলাকায় ৫০ টির বেশি
বড় বড় পুকুর এবং দিঘি তৈরী হয়েছে। যা পর্যটন বির্নিমাণে বড় হুমকী হয়ে দাড়াতে পারে। জমি বিক্রির চেয়ে বালু উত্তোলণ করে বিক্রি করায় লাভবান হচ্ছে জমির মালিকরা। এ কারনেই কৃষি ও সমতল থেকে বালু বিক্রির হিরিক পরেছে এমন দাবী এলাকাবাসীর।  

কুয়াকাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের হোসেন পাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হাওলাদার বলেন, কুয়াকাটার মুসুল্লীয়াবাদ থেকে মহিবুল্লাহ নামক এক ব্যক্তি বিরোধীয় জমি থেকে গত ১ বছর ধরে বড় বড় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে বিক্রি করে আসছে। আর এ বালু উত্তোলণে বিশালাকৃতির দিঘি তৈরী হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে মহিবুল্লাহ দুইটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে কুয়াকাটা বেরীবাধঁ সড়ক নির্মাণে ব্যবহার করছে। এতে তাদের পার্শবর্তী জমি ভেঙ্গে পড়ছে। কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে সমতল ভূমি। এতে তারা বাধা দিলে মহিবুল্লাহ তাদের মামলা সহ প্রশাসনিক ভয়ভীতি দেখিয়ে আসছে। এ বিষয় জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করা হলেও তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি।

স্থানীয় বাসিন্দা ও পাশর্^বর্তী জমির মালিক নুরুল হক বলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম ও কৃষি কর্মকর্তা এবং প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলণ করলেও কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না।  

স্থানীয় আরেক বাসিন্দা জালাল আহম্মেদ  জানান, সড়কের পাশ ঘেষে বালু কেটে দিঘি তৈরী করা হয়েছে। এতে সড়ক ভেঙ্গে পড়ছে। এর প্রতিবাদ করলে মহিবুল্লাহ তাকে জানান, এই বালু উত্তোলনের সাথে উপজেলা প্রশাসন জরিত রয়েছে। এলজিইডির সড়ক নির্মাণ কাজে এ বালু ব্যবহার করা হচ্ছে। বাধা দিতে আসলে তাকে দেখে নেওয়ার হুমকী দেয়া হয়।
এ বিষয় মহিবুল্লাহর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান উপজেলা প্রশাসন, স্থানীয় ভূমি প্রশাসন বালু উত্তোলনের বিষয়ে জানে। তাদের সম্মতিতেই এই বালু উত্তোলণ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সাথে জরিত থাকার কথা অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে বালু খেকো একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তার দাবী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কৌশিক আহম্মেদকে পাঠিয়ে বালু উত্তোলণ করতে নিষেধ করা হয়েছে। তবে বালু উত্তোলনের সাথে জরিত মহিবুল্লাহ পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যায়নি। শীঘ্রই আইনী ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি।

Previous Post

দেবহাটায় পারুলিয়াতে সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের এক বর্ধিত সভা অনুষ্ঠিত

Next Post

এক রাতের ব্যবধানে বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ২শ টাকা বৃদ্ধি।

প্রকাশক

প্রকাশক

Next Post
এক রাতের ব্যবধানে বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ২শ টাকা বৃদ্ধি।

এক রাতের ব্যবধানে বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ২শ টাকা বৃদ্ধি।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ