সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে পুন্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বীদের  গঙ্গাস্নান

প্রকাশক by প্রকাশক
May 10, 2024
in দেশ, পটুয়াখালী, প্রযুক্তি, ফিচার, বিনোদন, বিশেষ সংবাদ, সারাবাংলা
0
কুয়াকাটা সমুদ্র সৈকতে পুন্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বীদের  গঙ্গাস্নান
1
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়াকাটা সমুদ্র সৈকতে পুন্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বীদের  গঙ্গাস্নান
 
নিজস্ব প্রতিবেদক:
 
বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) বেলা ১১টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম এর অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলনের আয়োজনে ভোর ৫ টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণ পূজা,গঙ্গা মায়ের পূজা শেষে সকাল ১১ টায় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান মিলিত হয় হাজারো পুন্যার্থীরা।
 
তাদের বিশ্বাস, এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
 
অনুষ্ঠানে কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র শ্রী বিপুল চন্দ্র হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডাঃ রাধাস্বামী।
 
এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠি নলছিটি উপজেলার চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান, অনুষ্ঠানে আরো ভাগবত আলোচনা রাখেন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন,। এছাড়াও আলোচনা করেন  ভক্ত প্রভাষক শ্রী সঞ্জয় মন্ডল, ভক্ত শ্রী শ্যামল চন্দ্র মালো, ভক্ত শ্রী গোবিন্দ দেবনাথ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জয়দেব ভক্তবৃন্দ।
প্রতিবছর দূর-দূরান্ত থেকে সানাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নানে আসেন। এ সময় হাজারো মানুষের কোলাহলে মুখরিত হয় কুয়াকাটা সমুদ্র সৈকত। এ সময় সৈকতে দেখা যায় অনেকেই স্নান শেষে পরিবার নিয়ে গীতা পাঠ করছেন, আবার কেউ প্রার্থনা সহ ধর্মীয় রীতি-নীতি মগ্ন হয়েছেন।
 
বরিশাল থেকে আগত সাগর বিশ্বাস বলেন, এই দিন গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তাহলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।
 
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের ন্যায় আজকেও এই অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানটি যাথাযথ্য মর্যাদায় আমরা পালন করছি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের সার্বিক সহায়তা আমরা পাচ্ছি। দেশের বিভিন্ন স্থান থেকে আগত সকল ভক্তদের সকল প্রকার সুযোগ সুবিধা এখানে রাখা হয়েছে।
 
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের এই আয়োজনকে কেন্দ্র করে পর্যটকদের ভীর বেড়েছে, তাই আমরা বাড়তি নজরদারি রেখেছি। সাদা পোষাকেও আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Previous Post

শপথ নিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নব নির্বাচিত কমিটি

Next Post

রামপালে ভোট পূনরায় গণনার দাবিতে পরাজিত প্রার্থী জামিল হাসানের সংবাদ সম্মেলন 

প্রকাশক

প্রকাশক

Next Post
রামপালে ভোট পূনরায় গণনার দাবিতে পরাজিত প্রার্থী জামিল হাসানের সংবাদ সম্মেলন 

রামপালে ভোট পূনরায় গণনার দাবিতে পরাজিত প্রার্থী জামিল হাসানের সংবাদ সম্মেলন 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ