সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব —ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
March 9, 2025
in জাতীয়, ফিচার, সারাবাংলা
0
কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব —ধর্ম উপদেষ্টা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব —ধর্ম উপদেষ্টা

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা: ০৮ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব।

আজ শনিবার ঢাকায় অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি, ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ -২৫ “আল কোরআনের আলোকযাত্রা গ্র্যান্ড ফিনালে”অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
একশ্রেণির লোক নারীর প্রতি সহিংস আচরণ করে, এটা পরিহার করতে হবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, পবিত্র কোরআনের সুরা আল মুজাদালা নাজিল হয়েছে এক নারীর আর্তনাদে।

পুরুষ এবং নারী একস্থান হতে উৎসারিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, পবিত্র কোরআনে নারীকে সম্মানিত করা হয়েছে। হাদিস শরীফে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলেও উল্লেখ করা হয়েছে। এসময় তিনি কোরআনের আদর্শ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, পবিত্র কোরআনের চর্চা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। কোরআনের অনুশীলন, অনুধাবন ও আহকামের প্রতি মনোযোগী হলে বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গঠন করা সম্ভব। তরুণদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে আমাদের আগামীর দিনগুলো সুন্দর হবে।

বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জামালপুর জেলা সমিতি ঢাকা এর সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত।অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির মহাসচিব মোহাম্মদ শাফিল মাহমুদ শামীম।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
বয়সভিত্তিক ৪টি গ্রুপে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দেশের বিশিষ্ট ওলামায়ে কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নেত্রকোনা জেলার আব্দুল্লাহ সাঈদ মুনতাহা,
দ্বিতীয় স্থান অধিকার করে নেত্রকোনার দিদারুল ইসলাম এবং টাঙ্গাইলের আব্দুল্লাহ মোহাম্মদ ওয়াইসি তৃতীয় স্থান অধিকার করেন।

Previous Post

কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব —ধর্ম উপদেষ্টা

Next Post

অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

প্রকাশক

প্রকাশক

Next Post
অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ