সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

খুনের মাধ্যমে জিয়া পরিবারের উত্থান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বি এন পি,র 'এখন কালো পতাকা হাতে কিন্তু জনগণ আগেই লাল পতাকা দিয়ে দিছেন:রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ

প্রকাশক by প্রকাশক
August 26, 2023
in সারাবাংলা
0
খুনের মাধ্যমে জিয়া পরিবারের উত্থান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বি এন পি,র ‘এখন কালো পতাকা হাতে কিন্তু জনগণ আগেই লাল পতাকা দিয়ে দিছেন ,খুনের মাধ্যমে জিয়া পরিবারের উত্থান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী; ড.হাসান মাহামুদ 

আব্দুল মান্নান,সত্যকন্ঠ বিশেষ প্রতিনিধিঃ

আজ ২৫শে আগষ্ঠ ২০২৩ ইং শুক্রবার বিকেলে বাঘার প্রাচীন বিদ্যাপিট আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা আ’লীগের উদ্যোগে এক বিশাল জাতীয় শোক সভায় বৃষ্টি উপেক্ষা করে প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী বলেন।

বি এন পি,র ‘এখন কালো পতাকা হাতে কিন্তু জনগণ আগেই লাল পতাকা দিয়ে দিয়েছে। বিএনপি বলে উন্নয়ন হয়নি কিন্তু বিএনপির মহাসচিব মীরজাফকরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতু উপর দিয়ে যখন চলাচল করেন এবং রাজধানীর সড়কগুলোর উপর দিয়ে যে ফ্লাইওভার হয়েছে তার উপর দিয়ে যখন চলাচল করেন এগুলো কি আওয়ামী লীগের উন্নয়ন না অথচ জনগণের মধ্যে মিথ্যা বিভ্রান্তি সাঁড়াচ্ছেন বিএনপি এটাই স্বভাব এবং
খুনের মাধ্যমে জিয়া পরিবারের উত্থান উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহামুদ(এমপি) বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মম ভাবে হত্যা করেছিল। আর ২০০৪ সালে ২১ আগষ্ট তার ছেলে তারেক জিয়া গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমান সহ ২৪ জন মানুষের জীবন কেড়ে নিয়েছে। বাঘা উপজেলা আ’লীগের উদ্যোগে এক বিশাল জাতীয় শোক সভায় বৃষ্টি উপেক্ষা করে দেশের আপামোর জনসাধারণ বজ্রবৃষ্টির মত অংশগ্রহণ করেছে এটাই প্রমাণ করে যে জনগণ আজ আওয়ামী লীগের উন্নয়নে বিশ্বাসী মিথ্যা বানোট কথা জনগণ মানে না মেনে নেবে না ।

 

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোক সভায় তথ্যমন্ত্রীআরো বলেন, জাতির পিতাকে হত্যার সময় মালয়েশিয়া,সিঙ্গাপুর-সহ যে সকল রাষ্ট্র আমাদের পেছনে ছিলো তারা এখন আমাদের চেয়ে অনেক এগিয়ে। তবে পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা একের-পর এক উন্নয়ন করে চলেছেন। এ প্রজন্মের শিক্ষার্থীরা কুপি,চ্যারাগ বাতি চেনেনা।

 

কারণ দেশে এখন শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। আমরা নিজেস্ব অর্থয়নে পদ্মাসেতু নির্মান করেছি। ঢাকায় ইতোমধ্যে মেট্রোরেল চালু হয়েছে। এ ছাড়াও অনেক গুলো মেগা প্রকল্প চলমান। অথচ মির্জা ফকরুল বলেন দেশে উন্নয়ন হয়নি।

 

তথ্য মন্ত্রী হাছান মাহামুদ বলেন, আমরা ইদানিং লক্ষ্য করছি বিএনপি নেতাদের মুখে হতাশার সুর। কারণ তারা ভেবে ছিলো তাদের সকল চাওয়া পুর্ণ করে নির্বাচন হবে। তারা বিদেশীদের সাপোর্ট পাবে। কিন্তু এখন পর্যন্ত কোন দেশ তাদের আহবানে সাড়া দেয়নি। কারণ শেখ হাসিনার প্রতি সকল দেশের আস্থা ও বিশ্বাস রয়েছে। তারা বুঝতে পেরেছেন, এ দেশে সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

উপজেলা আ’লীগের সভাপতি এবং রাজশাহীর ৬ বাঘা-চারঘাট থেকে নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উক্ত শোক সভায় সভাপতির বক্তব্যে বলেন, আমরা আজকে যে স্কুল মাঠে জাতীয় শোকসভা করছি এই স্কুল থেকে পড়া-লেখা করে তৎকালিন সময়ে মন্ত্রীত্ব করেছেন প্রভাষ চন্দ্র লাহেড়ী। এ অঞ্চলের মানুষ ক্রীড়া ও সাংস্কৃতি প্রিয় মানুষ। আজ সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে। তার পরেও মানুষ যে ভাবে শোক সভায় সাড়া দিয়েছেন তা থেকে আমার মনে হচ্ছে, আমরা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের ন্যায় গণজোয়ারে বাতাসে ভাসছি।

তিনি বলেন, এ দেশের জনগণ আমাদের সাথে আছে। যতদিন বাংলাদেশকে সোনার বাংলা গড়তে না পারবো ততদিন আমরা ক্ষমতায় থাকবো ইনশাল্লাহ।

এ শোক সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাংসদ এড: আদিবা আনজুম মিতা ও রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান।

 

মঞ্চে উপস্থিত ছিলেন,পবা-মোহন পুরের সাংসদ আয়েন উদ্দিন, সাবেক সাংসদ বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ,আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, চারঘাট পৌর মেয়র একরামুল হক,বাঘার পাঁচজন ইউপি চেয়ারম্যান, বাঘা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান

রিন্টু গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ আনিসুর রহমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত )আব্দুল গনি কলেজ ও মোঃ রবিউল ইসলাম ( রবি) চেয়ারম্যান ২ নং গড়গড়ী ইউনিয়ন, সাধারণ সম্পাদক গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগ এবং স্থানীয় আ’লীগ নেতা-কর্মী-সহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

Previous Post

জাতীয়তাবাদী প্রচার দলের আহব্বায়ক  কমিটি অনুমোদন

Next Post

ভোলায় সুপারীর খোল থেকে তৈজসপত্র তৈরীতে তিন উদ্যেক্তার সফলতা

প্রকাশক

প্রকাশক

Next Post
ভোলায় সুপারীর খোল থেকে তৈজসপত্র তৈরীতে তিন উদ্যেক্তার সফলতা

ভোলায় সুপারীর খোল থেকে তৈজসপত্র তৈরীতে তিন উদ্যেক্তার সফলতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত দিকনির্দেশনা তুলে ধরলো এপিইউবি
    বেসরকারি  উচ্চশিক্ষা খাতে সংস্কার ও নীতিগত [আরও বিস্তারিত পড়ুন]
  • গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান বৃদ্ধি পায় না, বরং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে-অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    গুণীজনদের সম্মানিত করলে শুধু তাদের ব্যক্তিগত সম্মান [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
    স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে সুইডেনের রাষ্ট্রদূত Mr.Nicolas Weeks এর সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ–মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
    কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা [আরও বিস্তারিত পড়ুন]
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স [আরও বিস্তারিত পড়ুন]
  • শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ বাড়াবে সরকার : খন্দকার আব্দুল মুক্তাদির
    শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ