সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

চাটখিলে ওএমএস’র চাল যাচ্ছে কালো বাজারে

প্রকাশক by প্রকাশক
September 24, 2024
in দেশ
0
চাটখিলে ওএমএস’র চাল যাচ্ছে কালো বাজারে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
চাটখিলে ওএমএস’র চাল যাচ্ছে কালো বাজারে
 
মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:
খাদ্য অধিপ্তদর পরিচালিত ওএসএম কর্মসূচির চাল ও আটা বিক্রিয়ে চাটখিলে নিয়মের কোন বালাই নেই। কালো বাজারে চলে যাচ্ছে চাল ও আটা। এসব অনিয়মের সাথে জড়িত রয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ডিও প্রতি খাদ্য-বান্ধব কর্মসূচির ইউনিয়ন ডিলারগণ থেকে মাস্টাররোল বাবদ ৩০০ টাকা আর অফিস খরচ বাবদ ৫০০ টাকা করে নিচ্ছে খাদ্য অফিস। অপরদিকে ওএমএস ডিলারদের থেকে টন প্রতি ১৫০টাকা করে আদায় করার অভিযোগ করেছে উপজেলা খাদ্য অফিসের বিরুদ্বে।
 
উপজেলার হালিমা দিঘীরপাড়ের ডিলার মেহেদী হাসান মিঠু’র বিরুদ্বে রয়েছে সবচেয়ে বেশি অভিযোগ। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে অনুসন্ধানকালে মিঠু’র বক্তব্যে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। মিঠু ওএমএস কর্মসূচির কোন নিয়মের তোয়াক্কা করছে না। মাথাপিছু ৫ কেজি চাল ও ৫ কেজি আটা বিক্রি করার নিয়ম থাকলেও মিঠু ক্রেতাদেরকে সকালে আটা দিলে বিকেলে চাল দিবে আবার সকালে চাল দিলে বিকেলে আটা দিবে বলে। এতে ক্রেতা সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে না থেকে চলে যায়। পরবর্তীতে মিঠু মজুদ থাকা চাল ও আটা কালো বাজারে বিক্রি করে দেয়। আবার কখনো কখনো রাতের আধাঁরে অতিরিক্ত মূল্যে মাথাপিছু চাল ও আটার বস্তা বিক্রি করে।
 
এছাড়াও ওএমএস এর অপর তিন ডিলার চাটখিল পৌর শহরের যাত্রী ছাউনীতে মো. বেলায়েত হোসেন, তফাদার বাড়ির সামনে লেপ দোকানে মো. হানিফ ও ছয়ানীটবগায় মোস্তফা কামাল ওএমএস কর্মসূচির চাল ও আটা বিক্রি করে। প্রত্যেক ডিলারের বিরুদ্বে অভিযোগ রয়েছে তারা রাতের আধাঁরে অতিরিক্ত মূল্যে কালো বাজারে চাল ও আটার বস্তা বিক্রি করে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, হালিমা দিঘীরপাড়ে ওএমএস ডিলার মেহেদী হাসান মিঠু আটা বিক্রি করছেন, জাতীয় পরিচয় পত্র ছাড়াই। এতে একই পরিবারের ৫/৬জন আটা কিনছেন। হালিমা দিঘীরপাড় হিমালয় কাউন্টারে গিয়ে দেখা যায় এক মহিলা একাই ৪০ কেজি চাল কিনে পৃথক স্থানে সরিয়ে রাখছেন। চাল ও আটা একত্রে কেন বিক্রি করা হচ্ছে না জানতে চাইলে মেহেদী হাসান মিঠু জানান, তার সুবিধার্থে তিনি আগে আটা বিক্রি করলে পরে চাল বিক্রি করেন। আবার আগে চাল বিক্রি করলে পরে আটা বিক্রি করেন। পাশ্ববর্তী ব্যবসায়ীরা জানান, মাথাপিছু ৫ কেজি আটা ও ৫ কেজি চাল একত্রে কেউ পাচ্ছে না। দৈনিক ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বরাদ্দ থাকলেও নাম মাত্রে কিছু চাল ও আটা বিক্রি করে অবশিষ্ট চাল ও আটা রাতের আধাঁরে কালো বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে।
 
উপজেলা খাদ্য পরিদর্শক বিষ্ণ চন্দ্র ভৌমিকের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি তিনি অবগত নেই। প্রত্যেক বিক্রয় কেন্দ্রে একজন করে তদারকি অফিসার দায়িত্ব পালন করছেন। তাদের মাধ্যমে বিষয়টি জেনে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. গোলাম রাব্বানী উখানি’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অফিসে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, বিক্রয় কার্যক্রম তদারকি তার দায়িত্ব নয়।
Previous Post

সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা

Next Post

ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রাচীর নির্মাণ শিক্ষার্থীদের যাতায়াত ও খেলাধুলার প্রতিবন্ধকতা সৃষ্টি

প্রকাশক

প্রকাশক

Next Post
ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রাচীর নির্মাণ শিক্ষার্থীদের যাতায়াত ও খেলাধুলার প্রতিবন্ধকতা সৃষ্টি

ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রাচীর নির্মাণ শিক্ষার্থীদের যাতায়াত ও খেলাধুলার প্রতিবন্ধকতা সৃষ্টি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ