সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

চৌদ্দগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার সাথে জড়িততের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পলিত

প্রকাশক by প্রকাশক
July 31, 2023
in সারাবাংলা
0
চৌদ্দগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার সাথে জড়িততের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পলিত
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

চৌদ্দগ্রামে দুই সাংবাদিকের উপর হামলার সাথে জড়িততের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পলিত

মোঃ খোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:

কুমিল্লার চৌদ্দগ্রামে সাংবাদিক কামাল হোসেন নয়ন ও আতাউর রহমান রিপনের এর উপর সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার সকালে কর্মরত সাংবাদিকরা মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সামনে মহাসড়ক সংলগ্ন দোয়েল চত্বর এলাকায় আয়োজিত কর্মসূচিতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় চৌদ্দগ্রামের সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, আবদুল মান্নান ও আক্তারুজ্জামান মজুমদার বক্তব্য রাখেন।

 

বক্তারা চৌদ্দগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি সাংবাদিক কামাল হোসেন নয়ন ও পৃথক সন্ত্রাসী কর্তৃক দৈনিক ভোরের কলামের সাংবাদিক আতাউর রহমান রিপনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান।

জানা গেছে, গত বছরের ১৭ নভেম্বর ঢাকার যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব চৌদ্দগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী পৌরসভা এলাকার গোমার বাড়ির বাবুল মিঞার ছেলে মোয়াজ্জেম হোসেন নওশাদ এবং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের রবিউল হাসান পিয়াসকে বিপুল পরিমাণের মাদক সামগ্রী নিয়ে গ্রেফতার করে ।

 

ওই সময় ঢাকার সাংবাদিকরা এশিয়ান টিভি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সচিত্র সংবাদটি প্রচার করেন। জেলহাজত থেকে জামিনে বেরিয়ে ওই দুই মাদক ব্যবসায়ী নওশাদ ও পিয়াসের নেতৃত্বে একদল সন্ত্রাসী চলতি মাসের ২৪ জুলাই চৌদ্দগ্রামের ট্রেনিং সেন্টার এলাকায় এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি কামাল হোসেন নয়নের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার দুই দিন আগে স্থানীয় দৈনিক ভোরের কলম পত্রিকার সাংবাদিক আতাউর রহমানকে মুন্সিরহাট এলাকায় অপর একটি সন্ত্রাসী দল হামলা চালিয়ে গুরুতরা আহত করে। দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দুইটি পৃথক মামলা হয়েছে।

মানববন্ধন কর্মসূচি শেষে কর্মরত সাংবাদিকরা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভরঞ্জন চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিকের উপর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়।
সাংবাদিকের স্ত্রীর দায়ের করা মামলার
সূত্র ধরে পুলিশ শনিবার রাতে মামলার মূল হোতা মোয়াজ্জেম হোসেন নওশাদ কে
গ্রেফতার করেছে। এই ঘটনার সাথে আরও ছয়জনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে সে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Previous Post

পলাশবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

Next Post

ফরিদপুরের ভাঙ্গায়  শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশক

প্রকাশক

Next Post
ফরিদপুরের ভাঙ্গায়  শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুরের ভাঙ্গায়  শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ