সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

ছোটো জাতের নারিকেল চাষে ঝুঁকছেন কৃষকরা

প্রকাশক by প্রকাশক
March 26, 2023
in কৃষি, জাতীয়, দেশ, পটুয়াখালী, ফিচার
0
ছোটো জাতের নারিকেল চাষে ঝুঁকছেন কৃষকরা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ছোটো জাতের নারিকেল চাষে ঝুঁকছেন কৃষকরা

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছোটো জাতের নারিকেল চাষে কৃষকরা ঝুঁকছেন। অল্প জমিতে অধিক উৎপাদন ও লাভজনক হওয়ায় কৃষক ছাড়াও সাধারণ মানুষ উচ্চ ফলনশীল ছোটো জাতের নারিকেল চাষের দিকে আগ্রহী হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাটবাজারে বেশি মাত্রায় ডাব বিক্রি হওয়ায় নারিকেল গাছের ফলন কম হওয়ার পাশাপাশি বীজ প্রাপ্তির সংখ্যা দিন দিন কমে আসছে।
অধিক ফলন ও লাভজনক উফশী জাতের ফসল হিসাবে ভিয়েতনাম থেকে আমদানি করা ছোটো জাতের নারিকেল চারা নিয়ে আসা হয়। সারা বছর ফল উত্পাদনের জন্য কৃষি মন্ত্রণালয়ের পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে এই খাটো জাতের নারিকেল চারা বিক্রি করা হয়।
বাণিজ্যিকভাবে এ গাছের চারার প্রতি কৃষকদের আগ্রহ বেড়ে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মে মাসে উপকূলীয় উপজেলায় ছোটো জাতের নারিকেল চারা রোপণ ও সম্প্রসারণ কর্মসূচি শুরু হয়। বর্তমানে উপজেলার সর্বত্র এ চারা গাছ রোপণ করা হয়েছে।
উপজেলায় কৃষিতে পুরস্কার পাওয়া বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কৃষক কাজী আনিসুর রহমান তার খামারে ৬৫টির বেশি ছোটো জাতের নারিকেল চারা রোপণ করেন। তিনি আরো জানান, কৃষি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী চারাগুলো যতœ নেওয়ায় গাছ বেড়ে গেছে এবং ফল বিক্রি শুরু হয়েছে।
এদিকে, উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন বলেন, তার খামারে ১৭০টির বেশি খাটো জাতের নারিকেল গাছের চারা রোপণ করেন। তার রোপিত গাছের নারিকেল এবাধিক বার বিক্রি করা হয়। উপজেলার সাত ইউনিয়নের মানুষই ছোটো জাতের নারিকেল চাষ করছে।
অপরদিকে, সাদিউল্লা আলম জানান, তিনি একজন মিশ্র ফল বাগানী তার বাগানে প্রায় ৩৫০টির বেশি ভিয়েতনামের নারিকেল গাছ আছে যার মধ্যে বর্তমানে প্রায় ২শ’ টি গাছের ফল বিক্রি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান, ভিয়েতনামের (ছোটো) জাতের নারিকেল চারা রোপণে কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ আছে। তিনি আরো জানান, দেশীয় লম্বা জাতের নারিকেল গাছে ফুল আসতে সাত-আট বছরের অধিক সময় লাগে।
অথচ ভিয়েতনামের ছোটো জাতের নারিকেল গাছ রোপণের তিন বছরের মধ্যেই গাছে ফুল ফুটতে শুরু করে। এ জাতের নারিকেল গাছ সব ধরনের মাটিতেই রোপণ করা যায়। নারিকেল গাছগুলো খাটো হওয়ায় পরিচর্যা করাও বেশ সহজ হওয়ায় সকলেই এ জাতের নারিকেল গাছ রোপণ করতে আগ্রহী হয়ে উঠেছে।

 

Previous Post

রংপুরের পীরগঞ্জে দো’য়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next Post

কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

প্রকাশক

প্রকাশক

Next Post
কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ