সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

জনগণের ওপর কর্তৃত্ব নয় :সিনিয়র সচিব ভূমি

প্রকাশক by প্রকাশক
January 12, 2025
in সারাবাংলা
0
জনগণের ওপর কর্তৃত্ব নয় :সিনিয়র সচিব ভূমি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

জনগণের ওপর কর্তৃত্ব নয় :সিনিয়র সচিব ভূমি

আলি আহসান রবি
ঢাকা, রবিবার,১২ জানুয়ারি ২০২৫ খ্রি. :-

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের ওপর কর্তৃত্ব নয় সেবা করাই প্রশাসনের মূল লক্ষ্য।আমরা শাসক নই আমরা উন্নয়নের কাজে নেতৃত্বে দিবো,সবসময় জনগণের পাশে দাঁড়াবো। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে জনগণের কাছে।  যার যার দায়িত্ব তা ভালোভাবে বুঝে,জেনে জনকল্যাণে প্রয়োগ করতে হবে। এদেশের জনগণকে ভালবাসতে হবে এবং বিশ্বাস করতে হবে। জুলাই বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। জনপ্রত্যাশা পুরণে সেবার মানুষিকতা নিয়ে  মানুষের পাশে দাঁড়াতে হবে।  

আজ রাজধানীর ডেমরায় করিম জুট মিলে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অডিটোরিয়াম “১৩৮ তম সার্ভে ও  সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৪-২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণ কোর্সের  আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। 

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিনিয়র সচিব বলেন, এটি একটি ঐতিহ্যবাহী প্রশিক্ষণ, একটি জটিল বিষয়।  এবিষয়ে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এ প্রশিক্ষণ থেকে যা পাবেন চাকুরির জীবনে এ সুযোগ আর আসবে না।  এখান থেকে যত পারবেন জ্ঞান অর্জন করবেন।  প্রশিক্ষণে যতো কষ্ট হোক তা একসময় স্মৃতি হয়ে থাকবে। এটাই একমাত্র প্রশিক্ষণ যেখানে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। পাঁচটি ক্যাডার একসাথে  প্রশিক্ষণের ফলে  আন্ত:ক্যাডার  যোগাযোগের বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ  কর্মক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পরবে। 

 তিনি আরো বলে, প্রশিক্ষণ শেষে  মাঠে ফিরে গিয়ে জনগণের সাথে কাজ করবেন। আগে যেভাবে  জনগণকে দেখতেন  এখন সেভাবে দেখা যাবে না। জনগণের  প্রতি দায়িত্ব কর্তব্য পালনে নমনীয় হতে হবে।  মনে রাখতে হবে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন আধ্যায়ের শুরু করেছি। জনগণের সাথে ভালো আচরণ করতে হবে, সঠিক সেবা দিতে হবে। 

সব  ভূমি মালিকরা  সফটওয়্যার আওতায় আসবেন। ভূমি ব্যবস্থাপনার নতুন ধারার সূচনা হবে।  জনগণকে ডিজিটাল ভূমি সেবা  প্রদানে নিজেকে  প্রস্তুত করতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক ড. মো. মাহমুদ হাসান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সৈয়দ রবিউল ইসলাম । 

।  স্বাগত বক্তব্য রাখেন কোর্স পরিচাক ও    ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক(ভূমি রেকর্ড) মো: মোমিনুর রশীদ; এছাড়া ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষণে বিসিএস প্রশাসন,বন,বিচার,রেলওয়ে ও পুলিশের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Previous Post

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Next Post

ওসমানী মেডিকেল হাসপাতালে ওসিসি পরিদর্শনে শারমীন এস মুরশিদ 

প্রকাশক

প্রকাশক

Next Post
ওসমানী মেডিকেল হাসপাতালে ওসিসি পরিদর্শনে শারমীন এস মুরশিদ 

ওসমানী মেডিকেল হাসপাতালে ওসিসি পরিদর্শনে শারমীন এস মুরশিদ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ