সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

প্রকাশক by প্রকাশক
March 9, 2026
in জাতীয়
0
টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

মোঃ ইব্রাহিম সরদার,জেলা প্রতিনিধি-টাঙ্গাইল:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “

প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৬

৮ মার্চ (রবিবার) সকাল ১১ টায় মির্জাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরাইয়া ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মির্জাপুর, টাঙ্গাইল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা কনীকা মল্লীক(অ: দা:), ছারহা নাহিন,উপজেলা মৎস্য কর্মকর্তা,মির্জাপুর, টাঙ্গাইল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলার বিভিন্ন মহিলা বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভাশিষ কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মির্জাপুর, টাঙ্গাইল।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপস্থিত সবাইকে নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ নারীর মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে বলেন, একজন নারী কারো কাছে মা, কারো কাছে স্ত্রী, কারো বোন অথবা কারো কাছে মেয়ে। নারীর উন্নয়ন মানেই সমাজ তথা দেশ ও জাতির উন্নয়ন। দেশের মোট জনসংখ্যার অর্ধেক অংশ নারী। এদের পিছিয়ে রেখে কোনভাবেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীর প্রতি সহিংসতা নয় বরং সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই সমাজে তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে।

বিশাল জনগোষ্ঠী নারী সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই তারা সমাজের বোঝা না হয়ে বরং মানব সম্পদে পরিণত হয়ে দেশের অগ্রণী ভূমিকায় অবদান রাখতে সক্ষম হবে। এজন্য পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনতে হবে।

নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় সরকারী নীতিমালার পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত অপরিহার্য। আমরা পুরুষ, আমরা পারি সমাজকে বদলে দিতে,তবে নারীকে বাদ দিয়ে নয়। কেননা নারী ও পুরুষ একে অন্যের পরিপূরক। একই মুদ্রার এপিঠ ওপিঠ।

পৃথিবীতে যা কিছু মহান, চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।নারীর চলাচল, কর্মস্থল নিরাপদ হবে প্রতিটি ক্ষণ-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকালে এমনটিই প্রত্যাশা উপস্থিত সকলের।

Previous Post

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ