সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
November 24, 2024
in সারাবাংলা
0
ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী আহসান রবি,সিঃ রিপোর্টারঃ
ঢাকা (২৪ নভেম্বর, ২০২৪ খ্রি.):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ করা হবে। ডিএমপি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে ৭০০ শিক্ষার্থী কাজ করছে। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে এ কাজে নিযুক্ত করা হতে পারে। এবং এ ক্ষেত্রে বয়সের সময়সীমাও বেঁধে দেয়া হবে।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪র্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়টি উচ্চ আদালতের এখতিয়ারাধীন। উচ্চ আদালতের আদেশকে আমরা বাস্তবায়ন করছি। উচ্চ আদালত থেকে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ে নির্দেশনা আসার কথা। নির্দেশনা পেলে সে মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি বলেন, এ বিষয়ে উচ্চ আদালত থেকে একটি ভালো সিদ্বান্ত তথা নির্দেশনা আসবে মর্মে আমরা আশা করছি। সেই নির্দেশনা মোতাবেক অটোরিকশা নিয়ে চলমান সমস্যার নিরসন ঘটবে।

ভুয়া ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ভুয়া এবং মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। উপদেষ্টা বলেন, এ ধরনের মিথ্যা মামলায় যারা আসামি হয়েছেন তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য আমরা একটি কমিটি করে দিচ্ছি। কমিটির একটি প্রস্তাব আমরা করেছি, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা লিগ্যাল এইড কমিটির একজন সদস্য থাকবেন। পুলিশের পাশাপাশি কমিটি নিরূপণ করবে কে আসলে দোষী। কেউ যেন হয়রানির শিকার না হয় সেটিও কমিটি দেখবে।

সভায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়, সড়কে অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা, বিজয় দিবস উদযাপন, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার, ভুয়া মামলার মাধ্যমে হয়রানি বন্ধের বিষয়ে পদক্ষেপ গ্রহণ, সড়কের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে করণীয়, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ-সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট উপদেষ্টার সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Previous Post

Next Post

হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ-ধর্ম উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ-ধর্ম উপদেষ্টা

হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ-ধর্ম উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ