সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

দারিদ্র বিমোচনে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি-উপদেষ্টা শারমিন এস মুরশিদ

প্রকাশক by প্রকাশক
February 3, 2025
in জাতীয়
0
দারিদ্র বিমোচনে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি-উপদেষ্টা শারমিন এস মুরশিদ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

দারিদ্র বিমোচনে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি-উপদেষ্টা শারমিন এস মুরশিদ 

বিলাল হুসাইন,স্টাফ রিপোর্টার:

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৫:

দারিদ্র বিমোচনে রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কেননা সামাজিক নিরাপত্তা কর্মসূচি যা দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবার হাতিয়ার উল্লেখ করে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, দারিদ্রের সূচকে বাংলাদেশের উন্নতি ঘটেছে কিন্তু নিউট্রিশনে আমরা অনেক পিছিয়ে আছি যদিও দারিদ্র ও নিউট্রিশন খুব কাছাকাছি থাকে। দেশে যে হারে দারিদ্র কমেছে সেহারে নিউট্রিশনের কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন দরিদ্র শিশুদের বেড়ে ওঠা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য নিউট্রিশনের উপর জোর দিতে হবে।

তিনি আজ ঢাকায় স্থানীয় হোটেলে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘ বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো পুষ্টি সংবেদনশীল করে তোলা ‘ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

গোলটেবিল বৈঠকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আসফিয়া আজিমের সঞ্চালনায় বৈঠকে অন্যানের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখার অতিরিক্ত সচিব মোঃ খালেদ হাসান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ, ডব্লিউএফপির সামাজিক সুরক্ষার মোহাম্মদ মামুনুর রশিদ, বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াসেক এ রেজা, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা খাতুন, মানুষের জন্য ফাউন্ডেশন এর সিনিয়র সমন্বয়ক মোঃ জিয়াউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনী এবং বিএনসিসির মহাপরিচালক ডাক্তার মোঃ মাহবুবুর রহমান প্রমূখ বক্তৃতা করেন।  

উপদেষ্টা বলেন, গ্রামীণ দরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রতি মাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা দেওয়া হয়, যা দিয়ে দারিদ্র্যকে অপমান করা হয়। তিনি উল্লেখ করে একই সাথে বলেন, পুষ্টি চাল নিয়ে যেহেতু কোনো গবেষণা নেই তাই এই চাল পুষ্টির ঘাটতি কতটা পূরণ করে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন ফর্টিফাইড রাইসের বিশাল বাজেট। আমার হাতে একটা রিসার্চ ডকুমেন্ট পাইনি, এই ফর্টিফাইড রাইস নিয়ে। 

পর্যাপ্ত মনিটরিং রিপোর্ট ও রিসার্চ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার দেশের ভাত, শাক-সবজি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। রিসার্চ ছাড়া কোন নিউট্রিশন বা ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না। 

তিনি আরো বলেন, ইউনিসেফ ডাটা বলছে ১০০ জনের মধ্যে ৪৬ জনকে ভুল সার্ভিস দিচ্ছি অর্থাৎ যে চাল, ভাতাটা যার কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। আমাদের কোনো টার্গেটিং স্ট্রাটেজি ভালো নেই , এজন্য মন্ত্রণালয়গুলোর দায় নিতে হবে। তিনি বলেন, রিভিউ করতে হবে এবং নতুন লিস্ট তৈরি করতে হবে। একটা ডেটাবেইজড ডিজিটালি আপলোড করতে হবে যাতে যাদের পাওয়া উচিত তাদের কাছে পৌঁছবে।

 

Previous Post

গাছ না কেটে এর মুল্য দেওয়া যেতে পারে:- ভূমি উপদেষ্টা  

Next Post

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান,জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে দাবি দাওয়া পেশ করুন

প্রকাশক

প্রকাশক

Next Post
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান,জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে দাবি দাওয়া পেশ করুন

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান,জনদুর্ভোগ সৃষ্টি না করে ক্যাম্পাসে দাবি দাওয়া পেশ করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42574
    ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
  • গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান
    ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ