সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩, অগ্নিসংযোগ, ভাঙচুর 

প্রকাশক by প্রকাশক
July 16, 2024
in সারাবাংলা
0
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩, অগ্নিসংযোগ, ভাঙচুর 
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩, অগ্নিসংযোগ, ভাঙচুর 
 
সুমন পাল, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে তিন জন শিক্ষার্থী। তাদের নাম পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার বিকেল চারটায় জেলখানা মোড় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয় জেলা ছাত্রলীগের সভাপতি রিমনের নেতৃত্বে নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই কোটা আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে এখানে প্রবেশ করলে দুই পক্ষের মধ্যে শুরু হয় দফায় দফায় হামলা,ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা। পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা ঢাকা- সিলেট মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে কয়েক ঘণ্টা যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকে । এতে করে সাধারণ মানুষ অনেক দুর্ভোগে পড়ে এবং রাস্তার আশেপাশে ব্যানারসহ বিভিন্ন জিনিস তারা ভাঙচুর করে।  
 
কোটা আন্দোলনকারী নরসিংদী সরকারি কলেজে ছাত্র রাব্বি সরকার বলেন, আজকে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কার্যক্রম করতে চাচ্ছিলাম কিন্তু ছাত্রলীগের পোলাপাইন আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমাদের তিন ভাই আহত হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের  দাবি মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। কোটার বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে কোন কোটা থাকবে না। মেধার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরি সুযোগ পাবে।
 
আন্দোলনকারী শিক্ষার্থী মাহমুদুল হাসান শওকত ও তিন্নি আক্তার বলেন, কালকে গভীর রাতে নির্বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বড় আপু ও ভাইদের উপর ছাত্রলীগ নোংরা ও লজ্জাজনক হামলা চালায়। এর আগে নির্বিচারে নির্মমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র ভাই এবং বোনদের উপর যে  হামলা চালিয়েছে ছাত্রলীগের গুন্ডাবাহিনী আমরা সবাই এতে লজ্জিত ও মর্মাহত। এটা কোন সুস্থ সমাজ ব্যবস্থা হতে পারে না। কোটা মুক্ত বাংলাদেশ চাওয়াটা কি আমাদের ভুল। সরকার আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমার রাস্তায় থাকবো। ছাত্রলীগ,পুলিশ কে কি এটা আমাদের দেখার কোন বিষয় না। আমরা কোটা বন্ধ চাই। 
 
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছি।
 
Previous Post

শিক্ষার্থীদের মৃত্যুতে নতুনধারার শোক প্রকাশ

Next Post

কুয়াকাটায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
কুয়াকাটায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ