সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home রাজনীতি

নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়া নিষেধ করলেন ইউপি  

প্রকাশক by প্রকাশক
December 15, 2023
in রাজনীতি
0
নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়া নিষেধ করলেন ইউপি  
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়া নিষেধ করলেন ইউপি  

ফাইজুল ইসলাম, মির্জাপুর উপজেলা প্রতিনিধি:

ভোট দিতে ইচ্ছা না হলে বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সেই আমাদের এমপি হবে।’

 

টাঙ্গাইলের মির্জাপুরে বার্ষিক ওয়াজ মাহফিলে ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,বর্তমান আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এ কথা বলেছেন।

 

তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে,যার কারনে উপজেলার ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত রোববার রাতে উপজেলার ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ সেখানে প্রধান অতিথির বক্তব্যে এমন বিতর্কিত বক্তব্য দেন। ওই বক্তব্যে আব্দুর রউফ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি।

 

খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তার অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই।

 

তার কারণ আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কিনা?’ এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

 

তাঁরা বলেন, যেখানে সরকার ও নির্বাচন কমিশন একটি স্বতঃস্ফূর্ত উৎসবমুখর নির্বাচন করতে ভোটারদের নানাভাবে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, সেখানে তাঁর এই বক্তব্য খুবই দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে।

 

রউফ চেয়ারম্যান ভোটারদের কেন্দ্রে না আসার কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এ বক্তব্যের দায় শুধু তাঁকেই বহন করতে হবে।’ এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

 
Previous Post

নড়াইলে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

Next Post

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ