সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

পরিবহন বাস চলাচলের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রকাশক by প্রকাশক
June 1, 2023
in দেশ
0
পরিবহন বাস চলাচলের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
পরিবহন বাস চলাচলের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সঞ্জয় ব্যানার্জি, সত্যকন্ঠ;পটুয়াখালী:
‘আর কোন দাবি নাই পদ্মা সেতুর সুফল চাই’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা থেকে পটুয়াখালীর দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা রুটে সরাসরি পরিবহন বাস চলাচলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চার উপজেলার প্রায় পাঁচশত ভুক্তভোগী সাধারণ মানুষ।
বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ও দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন চার উপজেলার জনসাধারণ।
এছাড়াও মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ওবায়দুল কাদের এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নরীর বরাবরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. ওবায়দুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জালাল আহাম্মেদ। এসময় তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের জানান, বিগত এক বছর আগেও ঢাকা থেকে দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা রুটে নিয়মিত প্রায় ৫০ টির মত পরিবহন বাস চলাচল করত।
কিন্তু পদ্মা সেতু চালুর পর থেকে রুট পারমিট নেই বলে উপজেলার এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় পটুয়াখালী ও বরিশাল বাস মিনিবাস মালিক সমিতির স্বার্থান্বেষী মহল। দীর্ঘ এক বছর ধরে এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প যানবাহনে যাতায়াতে যাত্রীদের থেকে নেয়া হচ্ছে বেশি ভাড়া। এমনকি চুরি, ডাকাতি,
ছিনতাইয়ের কবলে পড়াসহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীগন। দ্রুতই এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সমস্যার সমাধান না হলে অনশনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন তারা।
এবিষয়ে চেয়ারম্যান পরিবহনের মালিক এ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন বলেন, গলাচিপা উপজেলায় যদি বিআরটিসি এবং গ্রীন লাইন পরিবহন চলতে পারে তবে অন্য কোন পরিবহন কেন চলতে পারবে না। আসলে পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি ও বরিশাল বাস মিনিবাস মালিক সমিতির নেতার সেচ্ছা চাড়িতায় পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছে দুমকি, বাউফল,
গলাচিপা এবং দশমিনার প্রায় ১৫ লক্ষ জনসাধারণ। তাই অচিরেই যেন এই সমস্যার সমাধান হয় তার জোর দাবি জানান তিনি।
এবিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ ওবায়দুর রহমান জানান, বিষয়টি নিয়ে আমরা মালিক সমিতির নেতার সাথে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানে আসব।
Previous Post

কর্মসংস্থান সৃষ্টিতে আরেকবার সুযোগ চাই

Next Post

নিয়োগ বাণিজ্যে আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মো.আবু তৈয়ব বরখাস্ত

প্রকাশক

প্রকাশক

Next Post
নিয়োগ বাণিজ্যে আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মো.আবু তৈয়ব বরখাস্ত

নিয়োগ বাণিজ্যে আর্থিক অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মো.আবু তৈয়ব বরখাস্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর বিদায়..
    হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ ও জাপানের মধ্যে পরিবেশ বিষয়ক সহযোগিতা স্মারক [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না নুরুজ্জামান লিটন….
    নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না [আরও বিস্তারিত পড়ুন]
  • বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
    বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত [আরও বিস্তারিত পড়ুন]
  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ