সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ট্রাভেল

প্রচন্ড শীত উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল

প্রকাশক by প্রকাশক
January 27, 2024
in ট্রাভেল
0
প্রচন্ড শীত উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রচন্ড শীত উপেক্ষা করে কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঢল
 
নিজস্ব প্রতিবেদক:
কনকনে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক দর্শনার্থীরা এসে ভীড় জমিয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। আগত পর্যটকরা শীতের হিমেল হওয়ার মাঝেও আনন্দ উল্লাসে মেতে ওঠে। কুয়াশার চাদরে আকাশ ঢেকে থাকায় কাঙ্ক্ষিত সূর্যোদয় সূর্যাস্তের মত বিরল দৃশ্য অবলোকন থেকে বঞ্চিত হয়েছে পর্যটকরা।
 
বৃহস্পতিবার বিকেল থেকে পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করে। শুক্রবার দিনভর পর্যটকদের আনাগোনা ছিল চোখে পড়ার মত। নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হলেও রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন পর্যটক শূন্য ছিলো কুয়াকাটা সৈকত।
বছরের শুরু থেকে তেমন একটা পর্যটক না আসলেও আজ শুক্রবার হাজার হাজার পর্যটক দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে ওঠে সাগরকন্যা কুয়াকাটা। 
আগত পর্যটকরা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। সৈকতের বালিয়াড়িতে আল্পনা একে তা আবার ক্যামেরা বন্দী করতে দেখা গেছে অনেককেই। অনেকে বেঞ্চিতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। আগতরা কুয়াকাটার কুয়া, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রীপাড়া সীমা বৌদ্ধ বিহার, রাখাইন পল্লীসহ ঘুরে বেড়িয়েছেন দর্শনীয় স্পট সমুহ। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে অনেকটা উচ্ছসিত ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ তৎপর ছিল।
 
টাঙ্গাইলের মির্জাপুর থেকে আগত জহিরুল ইসলাম সেলিম বলেন, আমরা পরিবার নিয়ে কুয়াকাটায় ভ্রমণে এসেছি। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কুয়াকাটায় এসে পৌছেছি। তবে এখানে এসে দেখলাম ঠান্ডা কম। হিমেল হওয়ায় ঘুরে বেড়াতে খুব ভালোই লাগছে।
যশোর থেকে ভ্রমণে আসা জুনায়েদ সিদ্দিকী জানান, তারা কয়েকজন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটায় এসেছেন। এখানে একটু ঠান্ডা কম থাকায় ঘুরতে খুব ভালো লেগেছে। তবে কুয়াশার কারনে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে না পেরে হতাশ হয়েছি। 
সৈকতের ভ্রাম্যমান আচার বিক্রেতা শাহ আলম জানান, চলতি মাসে তেমন একটা পর্যটক ছিল না। গতকাল বৃহস্পতিবার থেকে সৈকতে প্রচুর সংখ্যক পর্যটকদের আগমন ঘটে। এতে তার বেচাবিক্রি খুব ভালো হয়েছে।
ঝিনুক ব্যবসায়ী মিলন জানান, গত কয়েক মাসের মধ্যে আজ শুক্রবার অনেক পর্যটকদের আগমন হয়েছে। বেচাকেনা ভালো হয়েছে। 
আবাসিক হোটেল সৈকতের জেনারেল ম্যানেজার আবজাল গাজী জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাদের হোটেলের ৯০ ভাগ রুম বুকিং রয়েছে। তিনি আরো জানান, এভাবে সব সময় পর্যটক থাকলে গত কয়েক মাসের ঘাটতি কাটিয়ে লাভের মুখ দেখবেন এমনটাই আশা করছেন তিনি।
কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সভাপতি মোঃ ইব্রাহিম ওয়াহিদ জানান, চলতি বছরের মধ্যে রেকর্ড পরিমাণ পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটেছে। আগত পর্যটকদের সেবা দিতে তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকদের আগমন হয়েছে এই শুক্রবার। প্রথম শ্রেণির আবাসিক হোটেল গুলোর ৮০ ভাগ কক্ষই বুকিং রয়েছে। 
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আজ ছুটির দিনে অনেক পর্যটক এসেছে। আগত পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নজর রেখেছে। পাশাপাশি থানা পুলিশও বিশেষ নজর রাখছেন। 
Previous Post

বখতিয়ার খলজির সমাধি

Next Post

মাতুয়াইলে বিডি ক্লিন এর সাপ্তাহিক ইভেন্ট পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
মাতুয়াইলে বিডি ক্লিন এর সাপ্তাহিক ইভেন্ট পালিত

মাতুয়াইলে বিডি ক্লিন এর সাপ্তাহিক ইভেন্ট পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ