সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ফরিদপুরে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
January 26, 2023
in সারাবাংলা
0
ফরিদপুরে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোগে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আবু নাসের হুসাইন, ফরিদপুর::

মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোগে আজ ২৫ জানুয়ারি সকাল ১০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় নগরকান্দার ফুলসূতি ইউনিয়নের “ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়” ও “ফুলসুতি সরকারি প্রাথমিক বিদ্যালয়” এবং “ফুলসূতি বাইতুল আতিক মাদ্রাসা ও এতিমখানা” এর দুই শতাধিকের অধিক ছাত্র-ছাত্রী এবং ফুলসুতি গ্রামের শতাধিকের‌ অধিক নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

আজকের এই ক্যাম্পেইনে ফরিদপুরের মুক্ত সমাজ, হাট কৃষ্ণপুর ব্লাড ডোনার্স ক্লাব এবং সালথা ব্লাড ডোনার্স ক্লাব ফরিদপুরের কিছু সদস্যও উপস্থিত ছিলেন।

জানা যায়, “মানবতার টানে সদা প্রস্তুত মোরা রক্তদানে’ এই স্লোগান ধারণ করে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর” দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ৩০ নভেম্বর “সেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর” যাত্রা শুরু করে । মানব সেবার

পাশাপাশি তাদের মূল লক্ষ্য হলো স্বেচ্ছায় মানুষের রক্ত সংগ্রহ করে দেওয়া। একঝাক কর্মঠ স্বেচ্ছাসেবী নিয়ে তাদের পথ চলা শুরু। তাদের লক্ষ্য- পুরো ফরিদপুরের স্বেচ্ছাসেবীদের মাঝে একটা ভালো সম্পর্ক তৈরি করা, নতুন নতুন স্বেচ্ছাসেবী তৈরি করা, স্বেচ্ছাসেবীদেরকে

উৎসাহিত ও উজ্জীবিত করা, বিভিন্ন সামাজিক দুর্যোগে জনস্বার্থের পাশে থাকা, মাদক নির্মূলের খেলাধুলার ব্যাপক প্রসার ঘটানো, বছরে একটি বড় অনুষ্ঠান করে পুরো ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা।

গত বছর ২৩ ডিসেম্বর মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ফরিদপুর এর সদস্যরা ফরিদপুর টেপাখোলায় অবস্থিত শান্তিনিবাস বৃদ্ধাশ্রম, এতিমখানা এবং সেভ জোনে বিনামূল্যে খাদ্য বিতরণ করে।

Previous Post

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Next Post

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ