সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটিতে ডিজিটাল টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণের সমাপন আজ

প্রকাশক by প্রকাশক
November 13, 2025
in আন্তর্জাতিক
0
বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটিতে ডিজিটাল টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণের সমাপন আজ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটিতে ডিজিটাল টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণের সমাপন আজ

বিলাল হুসাইন, চিফ রিপোর্টার: ঢাকা, ২৮ কার্তিক (১৩ নভেম্বর):
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প’ নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে শুরু হওয়া ‘Frontier Technology’ বিষয়ক TOT প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ব্যাচের সমাপন অনুষ্ঠান আজ। প্রশিক্ষণটি পরিচালনা করছে বাংলাদেশ কোরিয়া ইনস্টিটিউট অব আইসিটি (বিকেআইআইসিটি), বিসিসি।
৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মোঃ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
সম্প্রতি বিকেআইআইসিটি ও ‘শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প’-এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের মোট ১ হাজার ২০০ জন কর্মকর্তা ‘Frontier Technology’ বিষয়ে প্রশিক্ষণ পাবেন।
এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লকচেইন, ড্রোন, থ্রিডি প্রিন্টিং, ন্যানোটেকনোলজি ও সাইবার নিরাপত্তা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তীতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল ল্যাব পরিচালনা ও শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ভূমিকা রাখবেন।
একজন প্রশিক্ষণার্থী বলেন, ‘এ প্রশিক্ষণ আমাদের ভাবনা বদলে দিয়েছে, এখন আমরা প্রযুক্তিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখছি।’
এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Previous Post

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Next Post

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

প্রকাশক

প্রকাশক

Next Post
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন
    বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন [আরও বিস্তারিত পড়ুন]
  • চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল
    চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল বিলাল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপোর সাশ্রয়ী ফোনে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি
    শক্তিশালী এসডি৬৮৫ প্রসেসর ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • রপ্তানিকারীদের সহায়তা করার জন্য ইপিবি চীনের ইউনানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
    রপ্তানিকারীদের সহায়তা করার জন্য ইপিবি চীনের ইউনানের [আরও বিস্তারিত পড়ুন]
  • সরকারি ভবন মেরামত সেবায় ডিজিটাল উদ্ভাবন- “PWD-CMS” সফটওয়্যার উদ্বোধন
    সরকারি ভবন মেরামত সেবায় ডিজিটাল উদ্ভাবন- “PWD-CMS” [আরও বিস্তারিত পড়ুন]
  • ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা
    ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও [আরও বিস্তারিত পড়ুন]
  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ