সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গাইবান্ধায় আলোচনা সভা

প্রকাশক by প্রকাশক
March 15, 2023
in সারাবাংলা
0
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গাইবান্ধায় আলোচনা সভা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

গাইবান্ধা প্রতিনিধি:

নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম।

তিনি বলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ দন্ডের বিধান রয়েছে। ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধে রয়েছে- নির্ধারিত মুল্য অপেক্ষা অধিক মূল্যে কেনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা। জেনেশুনে ভেজাল মিশ্রিত পণ্য বা ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ দ্রব্য কোনো খাদ্য পণ্যের সাথে মিশ্রিত ও বিক্রয় করা। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারনকে প্রতারিত করা। বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করলে বা দাম বেশি নিলে ঢাকাস্থ কারওয়ান বাজার টিসিবি ভবন এর ৮ম তলার

মহাপরিচালক বা নিকটস্থ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বরাবর ইমেইল, ফ্যাক্স, সরাসরি,বা ইলেকট্রনিক মাধ্যমে অভিযোগ দায়ের করলে তদন্তে প্রমানিত জরিমানা আরোপ হলে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা প্রদান করা হবে। সে সাথে অভিযোগ জানাতে ১৬১২১ হটলাইনে কল দেয়ার অনুরোধ জানিয়েছেন।

বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদরুল আলম,তাপস চক্রবর্তী তুষার, জসিম উদ্দিন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মিরাজুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স গাইবান্ধার সহকারী পরিচালক জাকির হোসেন, বাজার

মনিটরিং কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে,এম রেজাউল হক, গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, গাইবান্ধা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন, ডা: সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি সেকেন্দার

আলী,পুলিশ পরিদর্শক শামসুল আলম শাহ, পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক আরিফ মিয়া রিজু, বিশিষ্ট ঠিকাদার খান মো: সাঈদ হোসেন জসিম, গাইবান্ধা হোটেল মালিক সমিতির সভাপতি তবারক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রুজ মিয়া, ব্যবসায়ী মিজানুর রহমান, মুদি ব্যবসায়ী তপন সাহা সহ অনেকে।

Previous Post

ঝিকরগাছায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

Next Post

দিনাজপুরে লিগ্যাল নোটিশের জবাবেও অসত্য তথ্য ঘোষণা

প্রকাশক

প্রকাশক

Next Post
দিনাজপুরে লিগ্যাল নোটিশের জবাবেও অসত্য তথ্য ঘোষণা

দিনাজপুরে লিগ্যাল নোটিশের জবাবেও অসত্য তথ্য ঘোষণা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ