সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বেনাপোলে সহকারী রাজস্ব কাস্টমস কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা  

প্রকাশক by প্রকাশক
June 8, 2024
in বিশেষ সংবাদ
0
বেনাপোলে সহকারী রাজস্ব কাস্টমস কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা  
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
বেনাপোলে সহকারী রাজস্ব কাস্টমস কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা  
 
 
তামিম হোসেন সবুজ” (শার্শা উপজেলা প্রতিনিধি) : বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক অবস্থায় এই কাস্টমস কর্মকর্তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল সীমান্তের পাচুয়া বাঁওড় পাড়ে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তিনি নেত্রকোনা জেলা সদরের মো: কাজিম উদ্দিনের ছেলে। বন্দরের ৩১ নম্বর কাঁচামালের মাঠে ওজন পরিমাপ যন্ত্র স্কেল মেশিন তদারকিতে দায়িত্বরত ছিলেন।
 
পথচারীরা জানান, রাতে তাঁরা বাঁওড়ের পাশে বসে সময় কাটাচ্ছিলেন। এ সময় দেখতে পান একটি মোটর সাইকেল যোগে ৩ যুবক এসে রাফিউলকে চাপাতি দিয়ে তাঁর বাম হাত এবং পিঠে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে।
 
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, রাত সাড়ে ৯টায় রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়ক রিকশা যোগে তাঁর এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পাচুয়ার বাঁওড় এলাকায় হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 
 
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার (এএসআই) এমামুল জানান, কাস্টমস কর্মকর্তা আহতের খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের বিপক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Previous Post

কুয়াকাটায় বিশ্ব সমুদ্র দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

Next Post

৬৫ দিনের অবরোধের মধ্যে বরফ উৎপাদন করায় ৩ মালিক কে জরিমানা

প্রকাশক

প্রকাশক

Next Post
৬৫ দিনের অবরোধের মধ্যে বরফ উৎপাদন করায় ৩ মালিক কে জরিমানা

৬৫ দিনের অবরোধের মধ্যে বরফ উৎপাদন করায় ৩ মালিক কে জরিমানা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ