সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিরেন্দ্র খাল পরিস্কারে ব্যাপক সাড়া

প্রকাশক by প্রকাশক
September 16, 2024
in সারাবাংলা
0
ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিরেন্দ্র খাল পরিস্কারে ব্যাপক সাড়া
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিরেন্দ্র খাল পরিস্কারে ব্যাপক সাড়া
 
মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিরেন্দ্র খাল দীর্ঘদিনেও পরিস্কার না করায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের ফেলা প্রতিদিনকার ময়লা আবর্জনার কারনে খালটি নালায় পরিনত হয়েছে। পানিবন্দি অবস্থায় চরম দূর্ভোগে পড়েছেন এ উপজেলার কয়েক লাখ মানুষ।
রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে প্রায় ৪০ বছর পর উক্ত খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এতে আর্থিক ব্যয়ভার বহন করছেন রামগঞ্জ-সোনাপুর ও মৌলভী বাজারের ব্যবসায়ীরা। আরো ১০দিন কাজ করার পর পুরো খালটি দৃশ্যমান হবে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে গত ১৫ দিন থেকে খাল পরিস্কার অব্যাহত রেখেছেন স্বেচ্ছাসেবী, ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
 সোমবার  সকাল ১১টায় স্বেচ্ছাশ্রমের এ কার্যক্রমের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম বলেন, তরুণ- যুবকদের এমন কাজকে স্বাগত জানাই। আজ তারা যে উদ্যোগ নিয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। তাদের মতো সমাজের আরও স্বেচ্ছাসেবীসহ ভালো মানুষগুলো এগিয়ে এলে ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবো। উপজেলা প্রশাসন সবসময় ভালো কাজে পাশে থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ বাস টার্মিনালের পিঁছন থেকে সোনাপুর উত্তর বাজার ব্রীজ পর্যন্ত  প্রায় দুই কিলোমিটার জায়গায় বাজারের ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলার কারনে পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভয়াবহ বন্যায় পানি চলাচল করতে না পারায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এটি পরিষ্কারের উদ্যোগ নেয়।
সোনাপুর বাজারের ব্যবসায়ী মাষ্টার আবুল হোসেন বলেন, বাজারের ব্যবসায়ীরা যদি আন্তরিক হয় তাহলে এ খালটি আর্শিবাদ হবে। প্রশাসন এবং শহরবাসীর প্রচেষ্টায় দখলকারী, দুষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং খালটিকে সব সময় পরিস্কার রাখতে হবে। এসময় তিনি পৌর কর্তৃপক্ষকে শহরের ময়লা আবর্জনা পরিস্কারে আরো আন্তরিক হওয়ার আহবান জানান।
খালপাড়ে বসবাসকারী মোঃ ছেরাজুল হক জানান, এ খালটিতে একসময় পালতোলা নৌকা চলতো। চাঁদপুর থেকে আসতো চাল-ডাল, পেয়াজ রসুনসহ নিত্যপন্য। আর এ উপজেলা থেকে ঢাকায় যেত সোনালী আঁশ পাট, নারিকেল-সুপারি ও কাগুজি লেবু। অথচ সে খালের উপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব।
ব্যবসায়ী ইসমাইল হোসেন, তারেক আজিজ ও রাজন জানান বিরেন্দ্র খাল পরিস্কার একটি আধুনিক সুবিধা সংবলিত লেক পার্কে পরিণত করা সম্ভব। পরিস্কার কার্যক্রম বাস্তবায়ন করা গেলে উপজেলা শহরের মানুষ স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরে পাবে। বিরেন্দ্র খালকে দখলমুক্ত করে বাঁচিয়ে রাখাটা জরুরি। 
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক বলেন, খালে পানি আটকে প্রচুর মানুষ পানিবন্ধী হয়ে আছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভেকুমেশিন (খননযন্ত্র) সংগ্রহ করে এটি পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ, দীর্ঘ ৪০ বছর পর খালটি পরিস্কারের উদ্যোগ গ্রহণ করায়।
Previous Post

জামালপুরকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম 

Next Post

দেবহাটার বিভন্ন প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
দেবহাটার বিভন্ন প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

দেবহাটার বিভন্ন প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ