সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কুমিল্লা

ব্যাডমিন্টন খেলায় বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

প্রকাশক by প্রকাশক
December 2, 2022
in কুমিল্লা, ফিচার
0
ব্যাডমিন্টন খেলায় বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter


মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে এক কলেজ শিক্ষার্থীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, হত্যাকাণ্ডে অংশ নেওয়া অন্তত আটজনই কিশোর বয়সী। স্থানীয়দের কাছে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানিয়েছেন, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আলকরা এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০ টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরহেদ উদ্ধার করে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. পাভেল হোসেন (১৯)। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকার নুরুল ইসলামের ছেলে এবং ধোপাখিলা গ্রামের আবদুল হালিম ভূঁইয়ার নাতি। তিনি ফেনী মহিপাল সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত পাভেলের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া, বইছে শোকের মাতম।


পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে পাশের আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের নানার বাড়িতে বেড়াতে যান পাভেল। এদিন সন্ধ্যার পর ওই গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে যান তিনি। রাত ৯টার দিকে অন্তত আটজন কিশোর খেলার মাঠে গিয়ে নিজেরা ব্যাডমিন্টন খেলবে বলে জানায়। এ সময় ওই কিশোররা পাভেল ও তার সঙ্গীদের মাঠ থেকে চলে যেতে বলে। কিন্তু তারা চলে যেতে রাজি না হলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।


এক পর্যায়ে ওই কিশোররা পকেট ও কোমর থেকে ছুরি বের করে পাভেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত এবং মারধর করে। এর পর রক্তাক্ত অবস্থায় পাভেলকে খেলার মাঠে রেখে তারা পালিয়ে যায়। পরে এলাকার লোকজন পাভেলকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় পাভেলকে বাঁচাতে গিয়ে চারজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মাইনুল ইসলাম পাভেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’।

Previous Post

খাগড়াছড়ি প্রমিলা ফুটবলে ৩-০ গোলে জিতে সেমিফাইনালে রামগড়

Next Post

ভাঙ্গায় সেই আলোচিত  স্কুল শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে জেল হাজতে প্রেরন।

প্রকাশক

প্রকাশক

Next Post
ভাঙ্গায় সেই আলোচিত  স্কুল শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে জেল হাজতে প্রেরন।

ভাঙ্গায় সেই আলোচিত  স্কুল শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে জেল হাজতে প্রেরন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
    বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-পানি সম্পদ মন্ত্রী
    ‎বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
    বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী [আরও বিস্তারিত পড়ুন]
  • নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থার উদ্যোগ
    নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে এআইভিত্তিক ডেটা [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
    উন্নযন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ