সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দুর্ঘটনা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত-৩

প্রকাশক by প্রকাশক
January 22, 2023
in দুর্ঘটনা, দেশ
0
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত-৩
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

ভাঙ্গায় আবারও সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে  সহ ঝরে গেল তিনটি প্রাণ  “প্রতিবাদে বাসে ভাঙচুর অগ্নিসংযোগ”

ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। প্রতিবাদে বাসে  সড়ক অবরোধ করে বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকার গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের সঙ্গে ভাঙ্গা থেকে ছেড়ে যাওয়া গোপালগঞ্জগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ২জন ও অপর ১ জন কে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। 

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাকী শেখের পুত্র মাইনুউদ্দিন শেখ ১৬,  নিহত মাইনুউদ্দিনের মেয়ে তাবাচ্ছুম (১০) ও ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে ও নিহত মাইনুউদ্দিনের শ্যালক সৌরভ মাতুব্বর (১৬)।

এই ঘটনায় উত্তেজিত জনতা এসে  গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।  পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা  এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ বলেন চন্দ্র পণ্ডিত বলেন, আমাদের কাছে সড়ক দুর্ঘটনায় ৩টি বডি আসে পরীক্ষা নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে।  আমরা তিন জনের ই মৃত দেহ পাই।

এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. তৈমুর ইসলাম বলেন, আজ দুপর সাড়ে ১২ টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনের বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ছেড়ে যাওয়া গোপালগঞ্জগামী মোটর

সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটর সাইকেলে থাকা ২ আরোহী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় বাসে আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেন।

এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, সাড়ে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ছেড়ে যাওয়া মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটর সাইকেল চালক  সঙ্গে থাকা ১ আরোহী ঘটনাস্থলে নিহত হন। অপর জনকে হাসাপাতালে নেওয়ার পথে নিহত হন।

এছাড়া বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটিতে ভাঙচুর চালায় এবং অগ্নি সংযোগ করে
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলকার পরিস্থিতি এখন  নিয়ন্ত্রণে রয়েছে মহাসড়কে যানবাহন  চলাচল স্বাভাবিক করা হয়।

Previous Post

চৌদ্দগ্রামে মাটির ট্রাকচাঁপায় পথচারীর মৃত্যু

Next Post

ট্রেন দুর্ঘটনায় ঠাকুরগাঁও – ঢাকা ট্রেন চলাচল বন্ধ, আহত-২

প্রকাশক

প্রকাশক

Next Post
ট্রেন দুর্ঘটনায় ঠাকুরগাঁও – ঢাকা ট্রেন চলাচল বন্ধ, আহত-২

ট্রেন দুর্ঘটনায় ঠাকুরগাঁও - ঢাকা ট্রেন চলাচল বন্ধ, আহত-২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ