সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ভোলায় ল্যাম্পি স্কিন আতঙ্কে খামারীরা, এক সপ্তাহে ১৯টি গরুর মৃত্যু

প্রকাশক by প্রকাশক
July 29, 2023
in সারাবাংলা
0
ভোলায় ল্যাম্পি স্কিন আতঙ্কে খামারীরা, এক সপ্তাহে ১৯টি গরুর মৃত্যু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
 
ভোলায় ল্যাম্পি স্কিন আতঙ্কে খামারীরা, এক সপ্তাহে ১৯টি গরুর মৃত্যু
 
সাব্বির আলম বাবু,  বিশেষ প্রতিনিধিঃভোলায় ব্যাপক হারে গবাদিপশু ছড়িয়ে পড়েছে ল্যাম্পি স্কিন রোগ। হঠাৎ করেই এ রোগের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও গরুর মালিকরা।

খামারিদের অভিযোগ, লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হচ্ছে শত শত গরু। এরই মধ্যে আক্রান্ত হয়েছে ২৪৮টি গরু। এ ছাড়া গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ১৯টি গরুর। কিন্তু মাঠপর্যায়ে নজরদারি নেই জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের। তবে সংক্রমণ রোধে উঠানবৈঠক, চিকিৎসাসেবা ও জনসচেতনতা বাড়াতে কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রাণিসম্পদ বিভাগ। জানা গেছে,

উপকূলীয় জেলা ভোলার গ্রামাঞ্চলের দরিদ্র বেশিরভাগ মানুষের পেশা গাভী পালন। এ পেশাই জড়িত মানুষরা এসব গাভী থেকে উৎপাদিত দুধ বিক্রি করেই জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু গত এক মাস ধরে হঠাৎ করেই গরু ও বাছুরের ল্যাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে। মশা ও মাছিবাহিত ভাইরাস এ রোগে আক্রান্ত হয়ে গরুর মৃত্যুর ঘটনাও ঘটছে। আর তাই আতঙ্কিত খামারি ও গরুর মালিকরা। তাদের অভিযোগ, প্রয়োজনীয় সেবা না পাওয়ায় আক্রান্ত গরু নিয়ে ভীষণ চিন্তিত তারা।

পূর্ব ইলিশা ইউনিয়নের খামারি মিজানুর রহমান বলেন, আমার খামারে ৭৭টি গরু ছিল, এর মধ্যে গত তিন সপ্তাহে ১৪টি গরু মারা যায়। এতে আমার কমপক্ষে ২১ লাখ টাকা লোকসান হয়েছে। এ ছাড়া কয়েকজন খামারির আরও পাঁচটিসহ ১৯টি গরুর মৃত্যু হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

ইলিশা এলাকার খামারি মনিরুল ইসলাম বলেন, আমার খামারে ৩৫টি গরু আছে। এর মধ্যে ১০টি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। ৯টি সুস্থ হলেও একটি বেশি আক্রান্ত। তবে প্রাণিসম্পদ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। আলীনগর গ্রামের পারিবারিক খামারি সুভাষ সিং বলেন, আমার ৪টা মধ্যে ২টা গরু আক্রান্ত হয়েছে। প্রতিটি ঘরে ঘরে রোগে আক্রান্ত হচ্ছে গরু। আমরা সবাই দুশ্চিন্তায় আছি।

একই অবস্থা কানাই বেপারি, জয়দেব ও বাসন্তী রানির। গড়ে তাদের দুই-একটি করে গরু এ রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে রোগের প্রার্দুভাব দ্রুত ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর। মাঠপর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে সংক্রমণরোধে করণীয় বিষয় সম্পর্কে সচেতন করছেন মানুষকে। তবু যেন কমছে না রোগের প্রাদুর্ভাব।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইন্দ্রজিৎ কুমার মন্ডল বলেন, রোগটি যাতে মহামারী হতে না পারে, সে জন্য ২১টি মেডিক্যাল টিম মনিটরিং করছে। এ ছাড়া মাঠপর্যায়ে কর্মকর্তারা উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করছে। তবে এখন পর্যন্ত এটি মহামারী আকার ধারণ করেনি।

Previous Post

আট দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

Next Post

সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন 

প্রকাশক

প্রকাশক

Next Post
সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন 

সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ