সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ভোলার নারী উদ্যোক্তা প্রমিতা এনি হ্যান্ড পেইন্টিং করেই স্বনির্ভর

প্রকাশক by প্রকাশক
July 21, 2023
in ফিচার, ব্যবসা, ভোলা, সারাবাংলা
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলার নারী উদ্যোক্তা প্রমিতা এনি হ্যান্ড
পেইন্টিং করেই স্বনির্ভর-সত্যকন্ঠ
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলার উপজেলা সদরের বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের নারী উদ্যেক্তা প্রমিতা এনি হ্যান্ড পেইনটিংয়ের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করেছেন। সংসারের কাজের ফাঁকে ঘরে বসে তৈরি পোশাকে নিপুঁণ হাতে অনুপম চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন নান্দনিকতার ছোঁয়া। একজন উদ্যোক্তা হিসেবে নিজের তৈরিকৃত পণ্য অনলাইন ও অফলাইনে বিক্রি করে মাসে আয় করছেন কয়েক হাজার টাকা।
নিরলস পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন উৎপলাক্ষী বাই ইউএন্ডপি নামের নিজের এই ব্যবসা প্রতিষ্ঠান। এক সময়ে অনেক কষ্ট করা, স্বামী হারা নারী প্রমিতা এখন এক ছেলে ও মেয়ে নিয়ে ভালো আছেন।
ইতোমধ্যে প্রমিতার পেইন্ট করা শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস, বেডশিট, কুশন কাভারসহ বিভিন্ন পণ্যের বেশ চাহিদা তৈরি হয়েছে। ক্রেতাদের অর্ডার করা পছন্দ অনুয়ায়ী নানা ডিজাইনের পোশাক পেইন্ট করে সরবরাহ করে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে। তাই আগামীতে আরো বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করে একজন সফল উদ্যেক্তা হওয়ার স্বপ্ন দেখেন কর্মঠ নারী প্রমিতা এনি।
আলাপকালে সংগ্রামী এই নারী উদ্যোক্তা বলেন, ইানিংকালে তার কার্যক্রম বেশ ভালো চলছে। অনেকেই তার কাছ থেকে আগাম ডিজাইন দিয়ে পেইনটিং করিয়ে থাকেন। সম্প্রতি স্মার্ট নারী উদ্যেক্তা হিসেবে ৫০ হাজার টাকার সরকারি অনুদান পেয়েছেন। এছাড়া বেসরকারিভাবে পেয়েছেন আরো ২৫ হাজার টাকা। এটি তার কাজের আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ক্রমশই তার কর্ম পরিধী বৃদ্ধি পাচ্ছে।
প্রমিতা জানান, একসময় ব্লক-বাটিকের কাজ করতেন তিনি। তখন থেকেই রঙ-তুলির প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তিতে এই বিষয়ে আরো ধারণা নিয়ে ও ইন্টারেট থেকে তথ্য সংগ্রহ করে নিজেই রঙ-তুলির কাজ শুরু করেন। এখন যে কোন ডিজাইন দেখে সহজেই সেরকম কাজ করতে পারেন তিনি। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, কুমিল্লা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাপড় সংগ্রহ রঙ-তুলির কারুকার্যে আকর্ষণীয় করে তোলা হয়। প্রমিতা এনি আরো বলেন, ২০২০ সালের দিকে অসুস্থ্য হয়ে তার স্মামী মৃত্যুবরণ করেন। তারপর অনেক কঠিন সময় পাড়ি দিতে হয়েছে তাকে। ২০২১ সালের প্রথম থেকে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু করেন। মূলত তখন থেকেই হ্যান্ড পেইনটিংয়ের মাধ্যমে উদ্যেক্তা হওয়ার পথে যাত্রা শুরু করেন। শুরুটা কঠিন হলেও এখন অনেকটাই সফলতা পেয়েছেন। এখন তার ছেলে-মেয়ে নিয়মিত স্কুলে যায়। পণ্য ক্রয় করতে অনলাইনের পাশাপাশি অনেকেই তার বাড়িতে এসে ভিড় করে বলে জানান তিনি।
প্রমিতার প্রতিবেশী বাসন্তি মজুমদার ও স্বস্তি মজুমদার বলেন, প্রমিতার হাতের কাজের মান অনেক উন্নত ও রুচিশীল। তাকে দেখে এলাকার অনেক নারীই এখন এই পেশায় আগ্রহী হয়ে উঠছেন। আমরা তাকে সব ধরণের সহায়তা করে আসছি। প্রমিতার এনির এমন উদ্যোগকে স্বাগত জনিয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, প্রমিতা যে কাজ করছেন তা অনান্য নারীদের জন্য একটা দৃষ্টান্ত। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বি হয়েছেন তেমনি অন্যদেরও অনুপ্রেরণা যোগাচ্ছেন। এমন উদ্যোগ অনান্য নারীদের মধ্যে ছড়িয়ে পড়লে নারীরা আরো বেশি আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
Previous Post

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান

Next Post

২১ বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরলেন মতিউর

প্রকাশক

প্রকাশক

Next Post
২১ বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরলেন মতিউর

২১ বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরলেন মতিউর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ