সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

মহেশপুরে বিদেশ ফেরৎ যুবকের উপর নির্যাতনের ঘটনার মূল হোতাসহ গ্রেপ্তার-২

প্রকাশক by প্রকাশক
October 19, 2022
in জাতীয়, ফিচার
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুরে RAB এর অভিযানে মালয়েশিয়া ফেরৎ প্রবাসী যুবকের উপর আমাননিক ও লোমহর্ষক নির্যাতনকারী মুল হোতা গোলাম হোসেন (৪২) এবং লুৎফর রহমান (৪২) গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়।RAB

গ্রেপ্তারকৃত আসামিরা

জানা গেছে, মহেশপুর উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের খোদা বক্সের ছেলে বকুল জীবিকার তাগিদে স্ত্রী লতিফা খাতুনকে বাড়িতে রেখে মালয়েশিয়া যায়। প্রায় ৭-৮ বছর বিদেশে কর্মরত থেকে তার অর্জিত ২০/২৫ লাখ টাকা স্ত্রী লতিফা খাতুনের একাউন্টে প্রেরণ করেন। প্রবাসী স্বামী বকুল দেশে ফিরে আসার কথা শুনে স্ত্রী লতিফা তাকে ডিভোর্স দিয়ে পরকীয়া প্রেমিক খালাতো ভাইকে বিয়ে করে। বকুল দেশে ফিরে স্ত্রীকে না পেয়ে তার পাঠানো টাকা শ্বশুর বাড়ীর লোকজনের নিকট ফেরৎ চায়। এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ বৈঠক বসলেও এ পর্যন্ত কোন সুরাহা হয়নি।

পরবর্তীতে গত (১৪ অক্টোবর-২২) তারিখ বিকালে স্ত্রী লতিফা ও তার পরিবারের সদস্যরা বকুল (৩০) কে কৌশলে তাদের বাড়ীতে ডেকে নিয়ে আনে।এরপর বকুলকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে আসামীরা নির্মমভাবে নির্যাতন করে। আসামীরা হত্যার উদ্দেশ্যে বকুলকে পিটিয়ে তার হাত পা ভেঙ্গে দেয় ও একটি চোখ নষ্ট করে দেয়। আসামীদের নির্যাতনের ফলে বকুল জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয় লোকজন বকুলকে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বকুল বর্তমানে মারাত্বক অসূস্থ অবস্থায় একটি হাসপাতালে ভর্তি আছে।

এ ঘটনায় বকুলের ভাই বাদি হয়ে মহেশপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যা চেষ্টার মামলার আসামীরা ঝিনাইদহ সদর থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১২টার সময় শহরের মুজিব চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে উক্ত হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গোলাম হোসেন এবং লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Previous Post

কালীগঞ্জে এম পি কাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় খুলনাকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরদী

Next Post

ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশক

প্রকাশক

Next Post
ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ