সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

মাদারগঞ্জে উপজেলা চেয়ারম্যান রিমুর মুক্তির দাবীতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ 

প্রকাশক by প্রকাশক
July 1, 2024
in ফিচার
0
মাদারগঞ্জে উপজেলা চেয়ারম্যান রিমুর মুক্তির দাবীতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
মাদারগঞ্জে উপজেলা চেয়ারম্যান রিমুর মুক্তির দাবীতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ 
 
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি : 
 
জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু’র জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার (১ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন। 
 
এই আদেশর পরপরই উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির দাবিতে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারসহ কয়েকটি স্থানে অবস্থান নিয়ে মাদারগঞ্জ-জামালপুর সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
বিক্ষোভে মাদারগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সাগরসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় তারা আগামীকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা চেয়ারম্যান রিমুর মুক্তি না দেয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল ও হরতাল অবরোধের ঘোষণা দেন। 
 
উল্লেখ্য – ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমু’র নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি।
 
গতকাল রোববার (৩০ জুন) জামিনের মেয়াদ শেষে আজ সোমবার (১ জুলাই) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দশ দেন।
Previous Post

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসে তালা ঝুলিয়ে কর্ম বিরতিতে গ্রাহকের হয়রানি চরমে

Next Post

বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ