সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মানবিক কাজের স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা

প্রকাশক by প্রকাশক
February 5, 2023
in সারাবাংলা
0
মানবিক কাজের স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

যশোর প্রতিনিধিঃ

নিজের উপার্জিত টাকা দিয়ে মানবসেবার পাশাপাশি ৩৪টি ওয়াজ মাহফিলের আয়োজন করায় মানবিক কাজের স্বীকৃতি পেয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা বেগম। ভূমি-গৃহহীন আনোয়ারা বেগমকে এই সম্মাননা দিয়েছেন আবু কাজেম ফাউন্ডেশন।

দুপুরে যশোরের নওয়াপাড়ায় আনোয়ারার অস্থায়ী নিবাসে তার হাতে ক্রেস্ট তুলে দেন আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

এসময় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বলেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে বা ভালো কাজ করতে গেলে ত্রুটি-বিচ্যুতি বা ভুলভ্রান্তি থাকবেই। এগুলোকে উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে। ধৈর্যচ্যুত হয়ে লক্ষ্য থেকে পিছিয়ে এলে দেশের ক্ষতি হবে, দেশ পিছিয়ে পড়বে। তাই আমাদের সমালোচনার পাশাপাশি সঠিক সিদ্ধান্তের জন্য ভালো কাজের স্বীকৃতি দেওয়া উচিত।

আরশাদ পারভেজ আরো বলেন, কাজের স্বীকৃতিই বড় কথা, আর এই স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা বাড়ে। ‘আবু কাজেম ফাউন্ডেশন’ এর মতো অনেক সংগঠন আছে বিধায়ই মানুষ এখনো মানবিক কাজের স্পৃহা পায়।

এ সময় আনোয়ারা ও তার গোষ্ঠীকে সহায়তার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

আনোয়ারা বর্তমানে অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকার ক্লিনিকপাড়ায় ভাড়া বাসায় জীবন কাটাচ্ছেন। ৭৪ বছর বয়সী অনোয়ারার শৈশব ও কৈশোর কেটেছে যশোরে। মাত্র ১১ বছর বয়সে পিতৃভূমি নারায়নগঞ্জ ছেড়েছেন তিনি। ঘরছাড়া আনোয়ারা পেশাগত কারণে নওয়াপাড়া আসেন। এরপর তিনি এখানে বসবাস শুরু করেন। প্রায় ১১ জনের একটি গোষ্ঠি তার সঙ্গে যুক্ত হয়। তিনি ছিলেন দলনেতা। করোনাকালে পেশায় ভাটা পড়ে। একে একে অনেকেই তাকে ছেড়ে চলে যায়। কলারোয়ার মনিরা (৩০), অভয়নগরের কাদিরপাড়ার ইতি (২৭), বউবাজারের মিরা (২৫), শংকরপাশার রঙিলা (৪০) এখনও তার সঙ্গে রয়েছেন। যা আয় করেন, তাই দিয়ে সংসারের ঘানি টানেন, ওষুধ কিনে খান। আর প্রতি মাসে কিছু টাকা জমান। সে টাকা দিয়েই ধর্মীয় কাজে অংশ নেন।

আনোয়ারা বেগম বলেন, ‘আমার বসবাসের কোন জায়গা-জমি নেই। পরের বাড়িতে ভাড়া থাকি। আমি প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর ছাড়া আর কিছুই চাই না।’

তিনি বলেন, যেকোনো মানবিক কাজের স্বীকৃতি পেলে কাজের স্পৃহা আরও বেড়ে যায়। কাজ করতে গিয়ে অনেক সময় পরিবার এবং শুভানুধ্যায়ীদের ইতিবাচক বাধার সম্মুখীনও হতে হয়। তাই বলে নিজের দায়িত্ব থেকে কখনো সরে আসি-নি। করোনাকালীন সময়ে ওই ভয়াল পরিবেশে কাজ করেছি মানুষের জন্য। মৃত্যুভয় মানুষের কল্যাণে ছুটে গিয়েছি। দেরীতে হলেও আজ এই মানবিক কাজের স্বীকৃতি পেলাম।

Previous Post

ফরিদপুরের বোয়ালমারীতে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত

Next Post

যশোরে রকিবুল হত্যা মামলার আসামী জুয়েল  বিদেশী পিস্তলসহ গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
যশোরে রকিবুল হত্যা মামলার আসামী জুয়েল  বিদেশী পিস্তলসহ গ্রেফতার

যশোরে রকিবুল হত্যা মামলার আসামী জুয়েল  বিদেশী পিস্তলসহ গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না- ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না- ধর্মমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ