সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মোটরসাইকেল চুরির টাকায় স্ত্রীকে নিয়ে  কুয়াকাটা ঘুরতে এসে যুবক আটক

প্রকাশক by প্রকাশক
July 18, 2023
in সারাবাংলা
0
মোটরসাইকেল চুরির টাকায় স্ত্রীকে নিয়ে  কুয়াকাটা ঘুরতে এসে যুবক আটক
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
মোটরসাইকেল চুরির টাকায় স্ত্রীকে নিয়ে 
কুয়াকাটা ঘুরতে এসে যুবক আটক
 পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা এবং সোমবার রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে চোর চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। একই সাথে চুরি হওয়া মোটরাইকেলটিও উদ্ধার করা হয়েছে। 
গত ১৬জুলাই বিকেলে পটুয়াখালী শহরের তিতাস সিনেমা এলাকা থেকে সুজুকি জিক্সার ব্রান্ডের মোটরসাইকেলটি কৌশলে চুরি করে নিয়ে যায় চক্রটি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন বরিশাল জেলার দিনারের পুল এলাকার মৃত বাবুল ফরাজীর ছেলে বাহাউদ্দিন রাব্বি (২৪) এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ এলাকার মান্নান হাওলাদারের পুত্র মোঃ সোহেল হাওলাদার (৩০)। এরা দুজনেই পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সদস্য। এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম বলেন, ১৬জুলাই বিকেলে আমরা একটি অভিযোগ পাই- শহরের তিতাস সিনেমা এলাকার সুবর্না টাওয়ারের পাকিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি চৌকস টিম বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করে। শহরের বিভিন্ন এলকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় মোটরসাইকেল চোর মুখে মাক্স পরা এবং মাথায় কালো টুপি ও কালো টি সার্ট পড়া ছিল। সে মোটরসাইকেলটি নিয়ে সরাসরি পটুয়াখালী সেতু অতিক্রম করে লেবুখালী সেতুর দিকে এগিয়ে গেছে। পরবর্তীতে লেবুখালী সেতুর সিসি টিভি ফুটেজে দেখা যায় সে বরিশালেল দিকে যাচ্ছে। সিসিটিভ ফুটেজ পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন থানায় এ সংশ্লিষ্ট ম্যাসেজ দেয়া হয়। পরে ১৭ জুলাই সকালে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় টহল পুলিশ দায়িত্ব পালন কালে মোটরসাইকেল চুরির সাথে সরাসরি জরিত ওই যুবকে সন্দেহ হলে বিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক পর্যায়ে চুরির সাথে তার সম্পৃত্ততার কথা শিকার না করলেও পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল মহিপুর থানায় গিয়ে জিজ্ঞাসাবাদে মোরসাইকেল চুরির বিষয়টি শিকার করলে তাকে নিয়ে অভিযান শুরু হয়। আসামীর কথা অনুয়ায়ী পিরোজপুর জেলার ভান্ডরয়া থানা পুলিশের সহযোগীতায় মোটসাইকেল এবং চোর চক্রের  আরও একজন সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়। ১৭ জুলাই রাতে ভান্ডারিয়া থেকে পটুয়াখালী থানায় উদ্ধার হওয়া মোটরসাইকেল এবং আসামীকে নিয়ে আসা হয়। এ ঘটনায় পটুয়াখালী থানায় চুরি হওয়া মোটরাইকেল মালিক প্রকৌশলী আবু তাহের ইমরান একটি মামলা দায়ের করেছেন। এই চোর চক্রের সাথে আরও কারা কারা জরিত আছে সেসব আসামীদের গ্রেফতারে পুলিশ অভিজান পরিচালনা করছে।’প্রসঙ্গত, রোববারই ওই মোটরসাইকেল বিক্রি করে দেন রাকিব। পরে সেই টাকায় স্ত্রীকে নিয়ে কুয়াকাটা ঘুরতে আসেন তিনি। এখানেই তাকে আটক করে দ্বায়িত্বে থাকা টহল পুলিশ।
Previous Post

নওগাঁর মান্দায় কুসুম্বা মসজিদে সাংবাদিক লাঞ্চিত

Next Post

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প  পরিদর্শন করেন পুলিশ সুপার

প্রকাশক

প্রকাশক

Next Post

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প  পরিদর্শন করেন পুলিশ সুপার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ