সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রংপুর মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি; ইউসুফ নামে ডাকাত গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
March 10, 2023
in সারাবাংলা
0
রংপুর মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি; ইউসুফ নামে ডাকাত গ্রেফতার
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

স্টাফ রিপোর্টার:-

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাস ডাকাতির ঘটনায় ইউসুফ আলী আকন্দ নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ডাকাতি হওয়া একটি আইফোন উদ্ধার করা হয়েছে।

গ্ৰেফতারের পর ইউসুফ আলীকে আদালতে তোলা হলে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। ইউসুফ আলী আকন্দ (২৫) পলাশবাড়ী উপজেলার নুরপুর গ্রামের আব্দুল খালেক আকন্দের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর পবিত্র কুমার। মুঠফোনে তিনি জানান, গোপন খবরে অভিযান চালিয়ে শনিবার রাতে পলাশবাড়ীর হারুন মার্কেট থেকে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি আই ফোন উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতার ও লুটকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া মোবাইল মামলার বাদি শারমিন নাহার আদালতে আবেদন করে নিতে পারবেন।

উল্লেখ, গত মঙ্গলবার (২৭ ফ্রেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের অদুরে একবারপুর নামক এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। ৭-৮ জনের একটি ডাকাতদল দুটি গাছ কেটে সড়কের ওপর ফেলে মাইক্রোবাস থামায়।

এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙে নারী-পুরুষের কাছে থাকা, ৩টি মোবাইল ফোন, স্বর্ণালংকার, ভ্যানটি ব্যাগসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভুক্তভোগী শারমিন নাহার বাদি হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন। বাবার দাফন সম্পন্ন করতে ঢাকা থেকে মাইক্রোবাস যোগে রংপুরের শুকুরেরহাট আতিরেরপাড়া গ্রামের বাড়িতে আসার সময় ডাকাতদের কবলে পড়েন শারমিন।

 

Previous Post

রংপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Next Post

সারিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
সারিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সারিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল [আরও বিস্তারিত পড়ুন]
  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ