সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

রাজবাড়ীতে নিহত আল আমিনের মোবাইল উদ্ধারে সিআইডির অভিযান ॥ পালিয়ে যাওয়া কৃষকের মৃত্যু

প্রকাশক by প্রকাশক
December 6, 2022
in ক্রাইম
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

মোকাররম হোসেন বালিয়াকান্দি( রাজবাড়ী)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে. মুরগী ফার্ম কর্মচারী আল আমিন. (১৭). ফার্ম থেকে নিখোঁজ হওয়ার ৮৪ দিন পর হাড়গোড় উদ্ধার করে পুলিশ।

আল আমিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আকিদুল মোল্যার ছেলে।(৪ ডিসেম্বর) রবিবার সন্ধ্যায় নিহত আল আমিনের ব্যবহৃত মোবাইল উদ্ধারে অভিযান চালায় সিআইডি। অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়া কৃষক সোহেল মোল্যা কসিম (৩৮) সোমবার ভোরে স্টক করে মারা গেছে।

সে বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের মোঃ নবিয়াল মোল্যার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
জানাগেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোঃ আহাদ আলী ফকিরের ছেলে মিজানুর রহমানের মুরগী ফার্মে বেতনভূক্ত কর্মচারী হিসেবে কাজ করতো আল আমিন। রাতেও ফার্মে অবস্থান করতো। গত ৬ সেপ্টেম্বর রাতে খাওয়া শেষে মুরগী ফার্মেই ঘুমিয়ে পরে। পরদিন সকালে আর তাকে পাওয়া যায়নি। তার সন্ধান না পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় একটি নিখোঁজ ডায়রী করেন আল আমিনের পিতা মোঃ আকিদুল মোল্লা। (বালিয়াকান্দি থানার নিখোঁজ ডায়রী নং ৪৫৩/২২) । পরে তিনি রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেন। ( মিসপি-৩৭২/২২)। মামলাটি রাজবাড়ী সিআইডি তদন্ত করছেন। গত ৩০ নভেম্বর দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলসিংহনাথ বিলের ধান ক্ষেত থেকে হাড়গোড় উদ্ধার করে। পড়ে থাকা বেল্ট দেখে আল আমিনের হাড়গোড় বলে সনাক্ত করে স্বজনরা।
খোর্দ্দমেগচামী ঈদগাহ সংলগ্ন চায়ের দোকানী ইয়াছিন মোল্যা বলেন, কসিমের মোটরসাইকেল সড়কের পাশে রেখে চায়ের দোকানে বসা ছিল। সিআইডির লোকজন এসে বলে মোটরসাইকেল মালিক কই, একথা শুনে কসিম পালিয়ে যায়।
নিহত সোহেল মোল্যা কসিমের ফুফাতো ভাই ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরমেগচামী গ্রামের হাসিবুল হাসান বলেন, রাতে আমাদের বাড়ীতে আশ্রয় নেয়। সকালে অসুস্থতা বোধ করলে তাকে ভ্যান যোগে মধুখালী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
রাজবাড়ী সিআইডির ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, হাড়গোড় উদ্ধার করে মধুখালী থানা পুলিশ ফরিদপুর মর্গে প্রেরণ করেছেন। সেখান থেকে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। তবে আল আমিনের ব্যবহৃত মোবাইল ফোনের সন্ধান পেয়ে রবিবার সন্ধ্যার পর খোর্দ্দমেগচামী গ্রামের সোহেল মোল্যা কসিমের বাড়ীতে অভিযান চালানো হয়। তার বাড়ীতে গিয়ে নিশ্চিত হওয়া যায় মোবাইলটি কসিম ব্যবহার করছে। পরে খোর্দ্দমেগচামী ঈদগাহের নিকট চায়ের দোকানে সোহেল মোল্যা কসিমের সন্ধান পেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে সে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, রবিবার রাতে মোটরসাইকেল এনে থানায় রাখা হয়েছে।(৫ ডিসেম্বর) সোমবার দুপুরে কসিমের লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা দায়ের করে, ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

Previous Post

খোকসায় ভেজাল গুড় কারখানায় অভিযানে জেল-জরিমানা

Next Post

দীর্ঘ ২৬ বছর পর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
দীর্ঘ ২৬ বছর পর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ২৬ বছর পর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ