সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রামপালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন হাবিবুন নাহার এমপি 

প্রকাশক by প্রকাশক
January 23, 2024
in সারাবাংলা
0
রামপালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন হাবিবুন নাহার এমপি 
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
রামপালে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন হাবিবুন নাহার এমপি 
 
রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা -২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। 
 
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,   বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং  রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন  বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।
 
প্রধান অতিথি’র বক্তব্যে হাবিবুন নাহার বলেন, বিজ্ঞানের আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরাই ওর স্যালাইন আবিষ্কার করেছে যা-বিশ্ব স্বীকৃত। এছাড়া কৃষি ক্ষেত্রেও আমাদের দেশের বিজ্ঞানীরা বিশ্ব মানের প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দেশে নানা কারণে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে পড়তে নিরুৎসাহিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে শহর এবং মফস্বল সকল পর্যায়ে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় সম্পৃক্ত করা প্রয়োজন। 
 
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত  অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপধ্যক্ষ মো. নাহিদুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, শিক্ষার্থী সুমাইয়া খাতুন, জারিফ হাসান।
 
এসময় বেগম হাবিবুন নাহার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার দেখতে মেলায় ভীড় জমায়। এছাড়া এলাকার বিজ্ঞান মনোস্ক ব্যক্তিরাও এ মেলা দেখতে আসে।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশ।
 
 
Previous Post

কক্সবাজারে প্রতিপক্ষের ঘরে আগুন দিয়ে উচ্ছেদ করার চেষ্টা

Next Post

অবশেষে বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ 

প্রকাশক

প্রকাশক

Next Post
অবশেষে বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ 

অবশেষে বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ