সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
June 13, 2026
in জাতীয়
0
রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক;টাঙ্গাইল, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ (১২ জুন):

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা হবে।

বিএলআরআই উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে আজ টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদের রোগব্যাধি সম্পর্কে অনেক খামারির পর্যাপ্ত ধারণা নেই। ফলে রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা ব্যবস্থাপনায় তারা নানা সমস্যার সম্মুখীন হন। এ কারণে উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের খামারিদের জন্য অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ছাগল পালন স্বল্প ব্যয়ে অধিক লাভজনক। একজন দরিদ্র মানুষ সঠিকভাবে ছাগল পালন করতে পারলে সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, গরু – ছাগল থেকে দুধ ও মাংসের মতো পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, যা দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান ক্যাম্পেইনের আওতায় প্রায় দুই হাজার গবাদিপশুকে এলএসডি ভ্যাকসিন প্রদান করা হবে। ভবিষ্যতে সদর উপজেলার সকল গবাদিপশুকে টিকাদানের আওতায় আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিদেশি এলএসডি প্রতি ডোজে যেখানে প্রায় ৩০০ টাকা ব্যয় হয়, সেখানে বিএলআরআই উদ্ভাবিত দেশীয় ভ্যাকসিনের প্রতি ডোজ উৎপাদন ব্যয় মাত্র ৫০ টাকা। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্যাকসিনটি উৎপাদন ও মাঠপর্যায়ে বিতরণ করছে।

অনুষ্ঠানে বিএলআরআই -এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান। এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদিল হক সানু-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং খামারিরা উপস্থিত ছিলেন।

Previous Post

রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ

Next Post

বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী

বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42574
    ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
  • গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান
    ​জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ