সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

লালপুরে খাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

প্রকাশক by প্রকাশক
December 10, 2022
in ক্রাইম, নাটোর
0
লালপুরে খাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
   

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে সরকারি খাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে  ১১ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১০ ডিসেম্বর ২০২২) উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মহল্লায় বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বিজয়পুর গ্রামের এক পক্ষের নজির উদ্দিনের ছেলে মো. আজগর আলী (৫০) ও মো. মকবুল হোসেন (৫২), দিদার উদ্দিনের ছেলে মৃদুল (১৭), মকবুল হোসেনের মেয়ে মিথিলা (১৮), রাজার ছেলে মামুন (১৮), রফিজের ছেলে মানিক (৫০) এবং কালুর ছেলে হাসান (২০)। একই গ্রামের অপর পক্ষের আবুল হোসেনের ছেলে হাসান (২০), রাজা মিয়া (৪৫), রাজা মিয়ার স্ত্রী মিতা (৩৫), মাহফুজের স্ত্রী আঁখি (৩৫)।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর মহল্লার হাসান গ্রুপ ও মকবুল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। শনিবার সকালে বিজয়পুর মহল্লায় জমিতে সরকারি খাল কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেন আলম বিষয়টি প্রাথমিকভাবে মিমাংসা করে দিলেও বিষয়টি মেনে না নেওয়ায় সংঘর্ষ সৃষ্টি হয়।
ওয়ার্ড কাউন্সিলর মো. আলমগীর হোসেন আলম বলেন, বিষয়টি সহকারী কমিশনারকে  (ভূমি) জানিয়ে ঘটাস্থলে উপস্থিত হয়ে মিমাংসা করে দিলেও ফেরার পথে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আহত মকবুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ফেরার পথে মানিকের বাড়ির কাছে পৌঁছালে ৫/৬ জন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আমাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আজগর আলীর মেয়ে আনিকা (১৭) বলেন, তার আহত বাবাকে হাসপাতালে নেওয়ার পথে মধুবাড়ি মহল্লার বাবুর বাড়ির নিকট পৌঁছালে কয়েকজন দ্বিতীয় দফায় আক্রমন করে। অবস্থার বেগতিক দেখে তারা বাবুর বাড়িতে আশ্রয় নিয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হন।
আহত হাসান আলী বলেন, মকবুল হোসেন ও তার লোকজন পিটিয়ে তাদেরকে গুরুতর আহত করেন।
সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Previous Post

লালপুরে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Next Post

সৈয়দপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত!

প্রকাশক

প্রকাশক

Next Post
সৈয়দপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত!

সৈয়দপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে  সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর
    গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে   সাংবাদিকদেরকে [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী
    দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির জনগণ ও সরকার
    প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অপেক্ষায় দেশটির [আরও বিস্তারিত পড়ুন]
  • থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল রোগ-সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন 
    থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পজনিত জটিল [আরও বিস্তারিত পড়ুন]
  • হাজিদেরকে সরকারি চ্যানেলের মাধ্যমে হজ পারমিট সংগ্রহের আহ্বান জানিয়েছে সরকার
    হাজিদেরকে সরকারি চ্যানেলের মাধ্যমে হজ পারমিট সংগ্রহের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ