সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
February 1, 2025
in সারাবাংলা
0
শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিলাল হুসাইন, চিফ রিপোর্টার:

ঢাকাঃ শনিবার, ১৮ মাঘ
(০১ ফেব্রুয়ারি)

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শিল্প প্রকৃতির অংশ। শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। আর শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে। গ্রামে-গঞ্জে অনেক শিল্পী রয়েছে তারা যেন অবহেলিত না থাকেন; শিল্পের ক্ষেত্রে শিল্পীদের প্রতি যেন বৈষম্য না থাকে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আজ সকালে ধানমণ্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিল্পীদের হাওরের কান্না চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হাওর-বাওরের দিকে তাকালে সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু হাওর-বাওরের যে কান্না তা আমরা দেখিনা। তিনি বলেন, ইটনা-মিঠামইন সড়কের সৌন্দর্য শিল্পীরা যেভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিন্তু এই সড়ক যেভাবে পানির প্রবাহকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে মাছের ধ্বংসের কারণ হয়েছে শিল্পীরা তা ফুটিয়ে তুলছেননা। তবে উন্নয়নের পাশাপাশি মানুষ প্রকৃতিকে মনের মধ্যে ধারণ করতে পারে; আজকের চিত্রের মাধ্যমে শিল্পী তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

তিনি বলেন, শিল্পীরা শুধু পানিকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে না তুলে মাছ, পাখি ও অন্যান্য প্রাণীকে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। আবার অনেক সময় শিল্পীরা নদীর পারে মাছসহ বিভিন্ন প্রাণীকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন আসলে প্রকৃতির মাঝে এগুলো যে একটি অংশ তা আমরা ভুলে যাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটির প্রেসিডেন্ট মোঃ কাওসার হোসাইন, চিত্র শিল্পী রেজা নবী প্রমুখ।

উল্লেখ্য, পাঁচ দিনের প্রদর্শনীতে নাজমা কবিরের প্রায় ৬০টি জলরঙ এবং অ্যাক্রিলিক পেইন্টিং দেখতে পারবেন চিত্রপ্রেমীরা। চিত্রগুলোতে ফুটে উঠেছে শিল্পীর প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য, সি-স্কেপের প্রতি গভীর ভালোবাসা।

 

Previous Post

ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহবান বাণিজ্য উপদেষ্টার

Next Post

ঢাকার খাল গুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে-পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
ঢাকার খাল গুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে-পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকার খাল গুলোতে প্রাণ ফিরিয়ে আনতে হবে-পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ