সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ

প্রকাশক by প্রকাশক
March 19, 2026
in দেশ
0
সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ১৯ মার্চ ২০২৬ খ্রি.:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সরাসরি মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে প্রতিমন্ত্রী সদরঘাটের বিভিন্ন পন্টুন পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি একাধিক লঞ্চে স্বশরীরে উঠে যাত্রীসংখ্যা যাচাই করেন এবং কোথাও অতিরিক্ত যাত্রীর চাপ পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট লঞ্চগুলোকে ঘাটে অবস্থান করতে না দিয়ে তাৎক্ষণিকভাবে গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। তার নির্দেশে বেশ কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন না করে টার্মিনাল ত্যাগ করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। এ সময় প্রতিমন্ত্রী কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চ চলাচল করবে না মর্মে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশনা প্রদান করে বলেন, কোনোভাবেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চ চলাচল করতে পারবে না এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি লঞ্চ চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অসম প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রীদের ওঠানামায় শৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দেন।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সার্বিক ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। নদীপথের পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে স্পিডবোটের মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গতকাল সদরঘাটে সংঘটিত মর্মান্তিক নৌদুর্ঘটনার পরপরই নৌপরিবহন প্রতিমন্ত্রী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের নির্দেশনা দেন। পাশাপাশি নিখোঁজ ব্যক্তির উদ্ধারে ডুবুরি দলের কার্যক্রমের অগ্রগতির তদারকি করছেন।

নৌপরিবহন মন্ত্রণালয় যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল নৌযাত্রা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Previous Post

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী

Next Post

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
  • ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর
    ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ