সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক by প্রকাশক
April 5, 2026
in জাতীয়
0
সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিলাল হুসাইন; চিফ রিপোর্টার:ঢাকা, ৫ এপ্রিল ২০২৬: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জে.এম. জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং ইউএনওমেন(UN Women)-এর একটি প্রতিনিধি দল।

সাক্ষাতকালে দু’পক্ষ বাংলাদেশে জনসংখ্যা, স্বাস্থ্য, নারী ও যুবকদের ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Catherine Breen Kamkong এবং ইউএনওমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Gitanjali Singh। মন্ত্রী জাহিদ হোসেন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম ইস্যু ছিল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের ২১ দিনের মাথায় সর্বপ্রথম গত ১০ মার্চ ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এরই মধ্যে পাইলটিংয়ে দেশের ৩৭,৫৬৭টি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় এসেছেন।

ইউনিভার্সালি আমরা পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে আগামী পাঁচ বছরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। ইউএনএফপিএ এবং ইউএনওমেন-এর প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষার কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আরও সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। তাঁরা বিশেষ করে নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে ইউএনএফপিএ’র দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, এনডিসিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে ইউএনএফপিএ’র অন্যান্য সদস্যরাও অংশ নেন। উভয় পক্ষই ভবিষ্যতে যৌথ প্রকল্প ও কারিগরি সহায়তা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

 

Previous Post

বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

Next Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশক

প্রকাশক

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
  • ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর
    ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ