সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সমিতির অর্থ আত্মসাত ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিসকে পরিবর্তনের দাবি মালিকদের

প্রকাশক by প্রকাশক
October 6, 2024
in সারাবাংলা
0
সমিতির অর্থ আত্মসাত ও চাঁদাবাজির অভিযোগ
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
 
সমিতির অর্থ আত্মসাত ও চাঁদাবাজির অভিযোগ
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিসকে পরিবর্তনের দাবি মালিকদের
 
মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধিঃ
 
বাংলাদেশের পরিবহন সেক্টরের চাঁদাবাজির খবর সবাই জানে। এই সেক্টরের শ্রমিক ও বাস-মিনিবাস মালিকরা যৌথভাবে এই চাঁদাবাজি করে। চাঁদাবাজির অর্থের ভাগ ও বাটোয়ারা হয় বাস-মিনিবাস মালিক, পরিবহন শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতাদের মাঝে। চাঁদাবাজির বিষয়টি ওপেন সিক্রেট ছিল। ১৯৯৮ সন থেকে শুরু করে ২০২৪ সন পর্যন্ত লাগাতার ভাবে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি পদ ২৬ বছর দখল করে ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে ছিলেন মোঃ রফিকুল ইসলাম জার্নিস। কমিটির অন্য পদে যারা ছিলেন তাঁদেরকে কালেভদ্রে দেখা যেতো। মুলত ফারুক আহম্মেদ চৌধুরীর নেতৃত্বেই চলতো জামালপুরের বাস-মিনিবাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-৮২২। আর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জার্নিস ছিলেন ফারুক আহমেদ চৌধুরীর ক্যাশিয়ার। চাঁদাবাজির সমুদয় অর্থের হিসাব ও নির্ধারিত হারে বন্টন করে জায়গা মতো পৌঁছে দেয়াই ছিলো তাঁর মূল কাজ।জামালপুর জেলা আওয়ামী লীগের কমিটির কার্যকরি সদস্য মোঃ রফিকুল ইসলাম জার্নিস আগস্ট বিপ্লবের পরপরই জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হওয়ায় অনেকেই বিস্মিত! বাস-মিনিবাস পরিবহন সেক্টরে বিগত ২৬ বছরের চাঁদাবাজির যে মহোৎসব হয়েছে, সেই চাঁদাবাজিতে ফারুক চৌধুরীর ডান হাত হিসাবে পরিচিত এই রফিকুল ইসলাম জার্নিসকে বর্তমান মালিক সমিতির সভাপতি হিসাবে মেনে নিতে পারছে না বাস মালিকদের বিরাট একটি অংশ ও এই পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকরা। মালিক ও শ্রমিকদের বক্তব্য হলো- “বিগত ২৬ বছর মালিক সমিতির চেয়ারে বসে যারা ফারুক চৌধুরীর নেতৃত্বে চাঁদাবাজি করে মালিক ও শ্রমিকদের টাকা আত্মসাৎ করেছে, সেই তাদেরই চাঁদাবাজির অন্যতম সহযোগী হিসাবে চিহ্নিত একজনকে নতুন কমিটির সভাপতি হিসাবে মেনে নেয়ার কোনো রকম সুযোগ নেই। দেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কার, রাজনীতির সংস্কারের যে তৎপরতা শুরু হয়েছে, সেটির সাথে এটি যায় না।” বাস-মিনিবাস মালিকদের দাবী অবিলম্বে এ সমিতির  সভাপতি পদ থেকে মোঃ রফিকুল ইসলাম জার্নিসকে পদত্যাগ করতে হবে।
 
 এই বিষয়ে মোঃ রফিকুল ইসলাম জার্নিসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
 
Previous Post

নির্বাচনের সময়সীমা নির্ধারণ তিন মাস পর: মাহফুজ আলম

Next Post

বঙ্গবন্ধুর ছবি থাকবে কি না,২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে জানা গেল

প্রকাশক

প্রকাশক

Next Post
বঙ্গবন্ধুর ছবি থাকবে কি না,২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে জানা গেল

বঙ্গবন্ধুর ছবি থাকবে কি না,২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটে জানা গেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ