সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

প্রকাশক by প্রকাশক
June 17, 2023
in দেশ
0
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

সৈকত মন্ডল, সত্যকন্ঠ,স্টাফ রিপোর্টার:

বাংলানিউজটোয়েন্টিফোর ডট.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭জুন) দুপুরে বাংলাদেশ

মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্ধ শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।
এসময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন,

বাগেরহাট প্রেসক্লাবের সহ-সাধারণ শেখ আজমল হোসেন, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও ৭১ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণুপ্রসাদ চক্রবর্তী, বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ

সম্পাদক, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এন টিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম।বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি এসএস শোহান।

বাগেরহাট প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল 24 এর বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম।প্রেসক্লাবের সদস্য ও এটি এন বাংলা,এটি এন নিউজের জেলা প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলাদেশ সমাচার এর জেলা প্রতিনিধি সরদার আঃ কাদের সহ অন্যান্যরা।
বিএমএসএস এর বাগেরহাট জেলা সভাপতি সোহেল রানা বাবুর সঞ্চালনায় কেন্দ্রীয় নেতা

কামরুজ্জামান শিমুল সহ।মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা শাখার সকল নেতৃবৃন্দ এবং বাগেরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন উপজেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী এই মানববন্ধনে যোগ দেন।

এসময়ে বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে পার পাওয়া যাবে না। সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিম হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। হত্যাকান্ডে

জড়িতদের ফাঁসি দেওয়ার দাবি জানান সাংবাদিকরা।বৃহস্পতিবার(১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু হয়। এর আগে বুধবার অফিসের কাজ শেষে

রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে পিছন থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়।

এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সে সময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায়

সহকর্মী মুজাহিদ ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

Previous Post

পটুয়াখালীতে চতুর্থ শিল্প বিপ্লব ও স্মার্ট বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Next Post

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশক

প্রকাশক

Next Post
সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ