সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

প্রকাশক by প্রকাশক
December 4, 2025
in সারাবাংলা
0
অনাবাসী বাংলাদেশিদেরকে নিজ দেশ থেকেই হজে যেতে হবে
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.):
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে পত্র জারি করা হয়েছে।

মন্ত্রণালয় হতে জারিকৃত পত্রে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তাঁর আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমআ’ বিশেষ দোয়া এবং সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্ণিতাবস্থায় তাঁর আশু রোগমুক্তি কামনা করে আগামী ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমআ’ বিশেষ দোয়া এবং সুবিধামত সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

 

Previous Post

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ