সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

সার আত্মসাত মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে 

প্রকাশক by প্রকাশক
May 15, 2024
in ফিচার
0
সার আত্মসাত মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে 
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
সার আত্মসাত মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে 
 
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ৫৬১ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে করা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ১৫ মে বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
 
কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন-ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন নিপু ও মো. নাজমুল আলম বাদল, পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়ার প্রতিনিধি মো. আতাউর রহমান।
জানাযায়,
 
আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরের বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে চুক্তির সার বাফার গুদামে না দিয়ে ৫৬১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকার ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজি সার আত্মসাৎ করেছেন। এতে আরও বলা হয়, কামরুল আশরাফ খানের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের ৫০ দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেওয়া কথা ছিল। সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বিসিআইসিকে মিথ্যা তথ্য দেন।
 
এ অভিযোগে গত বছরের ২৬ নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।
Previous Post

দেবহাটায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

Next Post

আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের জোর প্রচারনা

প্রকাশক

প্রকাশক

Next Post
আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের জোর প্রচারনা

আগামী ২১ মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে প্রার্থীদের জোর প্রচারনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না নুরুজ্জামান লিটন….
    নির্বাচনের নামে প্রহসন আর মেনে নেওয়া হবে না [আরও বিস্তারিত পড়ুন]
  • বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
    বেনাপোলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত [আরও বিস্তারিত পড়ুন]
  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ