সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home নীলফামারী

সৈয়দপুরে ড. আসাদুর রহমান স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের শুভ উদ্বোধন

প্রকাশক by প্রকাশক
December 13, 2022
in নীলফামারী
0
সৈয়দপুরে ড. আসাদুর রহমান স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্টের শুভ উদ্বোধন
0
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

সাদিকুল ইসলাম সাদিক, নীলফামারীঃ

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ড. আসাদুর রহমান স্মরণে ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ২ টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি ও জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেল।

জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা সদস্য সচিব জিএম কবির মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সদস্য সচিব শাহিন আকতার, উপজেলা যুবলীগ আহ্বায়ক দিলনেওয়াজ খান। বক্তব্য রাখেন আয়োজক শাহরিয়ার বর্ষণ।

আলোচনায় প্রধান অতিথি বলেন, আমার বাবা ড. আসাদুর রহমান ও মা মেরিনা রহমান এই এলাকার এমপি ছিলেন। তাঁদের দোয়ায় এবং আপনাদের ভোট ও সহযোগীতায় আজ আমিও জনপ্রতিনিধি হিসেবে একই আসনে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার সবসময়ই প্রচেষ্টা আছে এলাকার উন্নয়নে সার্বিক ভূমিকা রাখা।

তিনি বলেন, সৈয়দপুর শিক্ষা ও ক্রীড়ায় বেশ সমৃদ্ধ। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে পারলে এক্ষেত্রে আরও ব্যাপক উন্নতি হবে। তাই খেলাধুলার কোন বিকল্প নাই। বিভিন্ন খেলার ব্যবস্থা থাকলে নতুন প্রজন্ম অবশ্যই মাদক থেকে দূরে থাকবে এবং শিক্ষায় ও ক্রীড়ায় নিমগ্ন হয়ে সৈয়দপুরের সুনাম অর্জনে অবদান রাখবে। আমি এজন্য সর্বাত্মক সহযোগীতা প্রদানে বদ্ধ পরিকর।

এসময় এমপি আদেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ক্রীড়া মন্ত্রীকে নিয়ে এসে সৈয়দপুরের ক্রিকেট ও ফুটবল একাডেমীসহ সকল ক্রীড়া সংগঠনের প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সাপোর্ট পাইয়ে দেয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন।

Previous Post

কোন সিপাহীর হুইচে নয় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ-মোহাম্মদ আলী চৌধুরী

Next Post

কালিয়ায় আ’লীগ সমর্থকের নাম বিএনপির কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশক

প্রকাশক

Next Post
কালিয়ায় আ’লীগ সমর্থকের নাম বিএনপির কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালিয়ায় আ’লীগ সমর্থকের নাম বিএনপির কমিটিতে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ